Home জাতীয় বগুড়ায় উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল দুর্বৃত্তরা
জাতীয়

বগুড়ায় উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল দুর্বৃত্তরা

Share
Share

বগুড়া সদর উপজেলা পরিষদের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল ছুড়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মোটরসাইকেলে করে পালিয়ে গেছেন দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টার পর শহরের মাটিডালী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার পর কয়েকজন দুর্বৃত্ত সদর উপজেলা পরিষদের ফটকের সামনে আসেন। এ সময় তাঁদের একজন পরিষদ লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেন। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এ ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ককটেল বিস্ফোরণের পর দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসি ইব্রাহীম আলী বলেন, সদর উপজেলা পরিষদের ভেতরে কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। সড়ক থেকে পরিষদের সামনে ককটেল ছুড়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। ঘটনার সময় ফটকে দুজন আনসার সদস্য দায়িত্বে ছিলেন। তবে তাঁরা কাউকে চিনতে পারেননি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়ে সিম বিক্রির অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়ে সাধারণ মানুষের কাছে মোবাইল ফোনের সিম বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক সিম বিক্রেতাকে...

মারধরের শিকার আইনজীবী সোহাগ ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে

ঢাকার আদালত প্রাঙ্গণে মারধরের শিকার আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ নভেম্বর) তাঁর জামিন...

Related Articles

‘আওয়ামী লীগের খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে’: প্রতিমন্ত্রী টুকু

আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে আবারও হত্যার রাজনীতি শুরুর অভিযোগ তুলেছেন মৎস্য ও...

শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠানোর অভিযোগ রাশেদ খাঁনের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স...

রাজধানীর বারিধারা থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেপ্তার

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম...

পোশাকশ্রমিক ইউনিয়নের দুই নেতা গ্রেপ্তারে অ্যামনেস্টির উদ্বেগ

বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিক ইউনিয়নের আরও দুই নেতাকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ...

;