Home জাতীয় আইনজীবীকে মারধরের অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
জাতীয়রাজনীতি

আইনজীবীকে মারধরের অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে

Share
Share

সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা ও মারধরের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। একই সঙ্গে এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে সংসদে বিবৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব দাবি জানান জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান।

সংসদে নাজিবুর রহমান অভিযোগ করেন, যুবদল নেতা নয়ন ও তাঁর সহযোগীরা সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুকে গাড়ি থেকে জোর করে নামিয়ে নিয়ে যান। পরে একটি কক্ষে আটকে রেখে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে লোহার রড দিয়ে আঘাত করে তাঁর হাত ভেঙে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

জামায়াতের এই সংসদ সদস্য বলেন, হামলার সময় রাহেদুল ইসলাম বারবার নিজের রাজনৈতিক পরিচয় দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য। এরপরও তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন নাজিবুর রহমান।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নাজিবুর রহমান বলেন, তাঁরা আশা করেছিলেন, হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট ব্যাখ্যা ও বিবৃতি চান নাজিবুর রহমান।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্টে নিজের চেম্বারের কাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জু বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তাঁর সহযোগীদের দায়ী করা হচ্ছে।

এদিকে মঙ্গলবার আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট শাখা।

সমাবেশ থেকে সংগঠনটির নেতারা হামলার ঘটনায় রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা এবং তাঁকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এর আগেও রবিউল ইসলাম নয়ন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আটক করে মারধরের অভিযোগ উঠেছে।

গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তাঁর অনুসারীদের উপস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছিল।

তবে আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলার ঘটনায় রবিউল ইসলাম নয়নের বক্তব্য পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

1971 Liberation War Imagery, Flares Mark Bangladesh-Pakistan SAFF Semi-Final in Dhaka

A tense SAFF Championship semi-final between Bangladesh and Pakistan at the National Stadium in Dhaka on Saturday (November 14) witnessed dramatic scenes both...

পাকিস্তান ম্যাচে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গ্যালারিতে বিশাল টিফো

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির সংগ্রামের ইতিহাস ফুটবলের গ্যালারিতে তুলে ধরেছেন বাংলাদেশের সমর্থকেরা। শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের...

Related Articles

ক্লাসের প্রজেক্টরে রিলস দেখাতে ছাত্রীকে ফেসবুকে লগইনে বাধ্য করলেন ঢাবি অধ্যাপক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খায়রুল চৌধুরীর বিরুদ্ধে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের...

বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু...

গোপালগঞ্জের দেশপ্রেমিক নাগরিকদের রক্ষা করতে হবে: জামায়াত আমির

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও, হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুণ্ঠনের ঘটনায় সরকারের নেওয়া...

আজ হোক কাল, থানায় হামলার আহ্বানকারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলার আহ্বান জানিয়ে মাইকে ঘোষণা দেওয়া ব্যক্তিদের শনাক্ত করে...

;