Home জাতীয় বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ
জাতীয়

বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ

Share
Share

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে পাবনার ঈশ্বরদীতে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে সরবরাহ কমিয়ে ৩০০ মেগাওয়াটে রাখা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিদ্যুৎ সরবরাহ শুরুর পর সাংবাদিকদের মন্ত্রী বলেন, পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের কারিগরি ফলাফল সন্তোষজনক। এই অর্জন দেশের জন্য আনন্দের সংবাদ। এ সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন জানান তিনি।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতিনিধিদল প্রকল্পের অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছে।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় টারবাইন, জেনারেটর ও গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে।

এরপর অন্যান্য কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবারও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে পরীক্ষা চালানো হবে।

প্রতিটি ধাপের পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর শুরু হবে ১০ মাসের ট্রায়াল অপারেশন। এই কার্যক্রম সফলভাবে শেষ হলে প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুই ইউনিট চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

1971 Liberation War Imagery, Flares Mark Bangladesh-Pakistan SAFF Semi-Final in Dhaka

A tense SAFF Championship semi-final between Bangladesh and Pakistan at the National Stadium in Dhaka on Saturday (November 14) witnessed dramatic scenes both...

পাকিস্তান ম্যাচে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গ্যালারিতে বিশাল টিফো

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির সংগ্রামের ইতিহাস ফুটবলের গ্যালারিতে তুলে ধরেছেন বাংলাদেশের সমর্থকেরা। শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের...

Related Articles

ক্লাসের প্রজেক্টরে রিলস দেখাতে ছাত্রীকে ফেসবুকে লগইনে বাধ্য করলেন ঢাবি অধ্যাপক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খায়রুল চৌধুরীর বিরুদ্ধে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের...

গোপালগঞ্জের দেশপ্রেমিক নাগরিকদের রক্ষা করতে হবে: জামায়াত আমির

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও, হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুণ্ঠনের ঘটনায় সরকারের নেওয়া...

আজ হোক কাল, থানায় হামলার আহ্বানকারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলার আহ্বান জানিয়ে মাইকে ঘোষণা দেওয়া ব্যক্তিদের শনাক্ত করে...

শেখ হাসিনাসহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা...

;