গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
এর আগে, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন সংগঠনটির নেতা-কর্মীরা। এ সময় থানার কয়েকটি স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
পরে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান এবং গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেন।
Leave a comment