Home জাতীয় বগুড়ায় জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান
জাতীয়

বগুড়ায় জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান

Share
Share

বগুড়ার ধুনট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে দেয়ালে আঁকা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কার্যালয়ের দেয়ালে এ স্লোগান দেখা যায়।

ধুনট সরকারি ডিগ্রি কলেজের প্রধান ফটক, উপজেলা পরিষদের প্রধান ফটক, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, ভরণশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুনট আদর্শ উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীরের দেয়ালে এসব লেখা দেখা গেছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এসব স্লোগান লিখেছে।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি আঁকা হয়। এসব গ্রাফিতিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগবিরোধী বক্তব্যের পাশাপাশি দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা তুলে ধরা হয়েছিল। শনিবার সকালে তাঁরা এসব গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লেখা দেখতে পান।

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, গ্রাফিতির ওপর না লিখে অন্য কোথাও ‘জয় বাংলা’ লেখা যেত। তিনি বলেন, ‘কেন আমাদের চেতনার ওপর আঘাত করছেন?’ তাঁর দাবি, যাঁরা এ কাজ করেছেন, তাঁরা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেন না।

এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বোরহান উদ্দিন নামের আরেক শিক্ষার্থী।

গ্রাফিতি আঁকার কাজে মুখ্য ভূমিকা পালনকারী জুলাই যোদ্ধা এস এম জাকির হোসেন বলেন, রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করেছে। সেগুলোর ওপর ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে। এ কাজের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ করেন তিনি। জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদও এ ঘটনার জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন। তাঁর অভিযোগ, নিষিদ্ধ সংগঠন দুটির নেতা-কর্মীরা রাতের আঁধারে দেয়ালে ‘জয় বাংলা’ লিখেছেন। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে তাঁরা এ ধরনের কর্মকাণ্ড করছেন বলেও দাবি করেন তিনি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ‘জয় বাংলা’ লেখা দেয়ালগুলো পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোলবোমা হামলার কোনো আলামত...

– যুক্তরাজ্য সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম

প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সাত দিনের সফরে আগামী ১৩ নভেম্বর রাতে...

Related Articles

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে এক হাজার ‘জুলাই যোদ্ধা’

কর্মসংস্থানের জন্য সরকারি খরচে এক হাজার ‘জুলাই যোদ্ধাকে’ মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে...

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...

কৃষকদের ‘মূর্খ’ বললেন সংসদ সদস্য, কার্যবিবরণী থেকে শব্দটি বাদ

জাতীয় সংসদে দেশের অধিকাংশ কৃষককে ‘অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা মূর্খ’ বলে মন্তব্য করেছেন...

জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া নিয়ে সংসদে ক্ষোভ, পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল...

;