Home জাতীয় গোপালগঞ্জের দেশপ্রেমিক নাগরিকদের রক্ষা করতে হবে: জামায়াত আমির
জাতীয়

গোপালগঞ্জের দেশপ্রেমিক নাগরিকদের রক্ষা করতে হবে: জামায়াত আমির

Share
Share

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও, হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুণ্ঠনের ঘটনায় সরকারের নেওয়া পদক্ষেপ জানতে চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। সেখানকার সাধারণ মানুষের জীবন, সম্পদ ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

মঙ্গলবার জাতীয় সংসদে ১৪৭ বিধিতে গার্মেন্টস খাতের চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, টুঙ্গিপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও ও হামলা চালানো হয়েছে। অগ্নিসংযোগ এবং অস্ত্র লুণ্ঠনের ঘটনাও ঘটেছে। পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটেছে। কয়েক দিন ধরে সেখানে এমন পরিস্থিতি বিরাজ করলেও সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না। ডিসি ও এসপিকে প্রত্যাহার করা ছাড়া আর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চান তিনি।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ১৯ নভেম্বরকে সামনে রেখে বড় ধরনের নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে। কার বাড়িতে আগুন দেওয়া হবে, কোথায় অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হবে, তা আগেই ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ পরিস্থিতিতে বসে থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি প্রসঙ্গে তিনি বলেন, দেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় অংশ আসে এ খাত থেকে। গার্মেন্টস খাতে বিপর্যয় দেখা দিলে মালিক, ব্যাংক ও শ্রমিক—সব পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। তাই মালিক ও শ্রমিক উভয় পক্ষের স্বার্থ রক্ষায় উদ্যোগ নেওয়া জরুরি।

এ সময় গার্মেন্টস খাতের সংকট সমাধানে সরকারি দল, বিরোধী দল, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের নিয়ে সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব সমর্থন করেন তিনি। পাশাপাশি মালিক ও শ্রমিকদের আস্থা ফিরিয়ে আনতে জাতীয় ট্রাস্ট বোর্ড গঠনের প্রস্তাব দেন।

শফিকুর রহমান বলেন, প্রয়োজনে শ্রমিকদের মজুরি প্রদানে সরকার প্রণোদনা দিতে পারে। মালিক ও শ্রমিক—উভয় পক্ষকে রক্ষা করেই শিল্পকারখানা সচল রাখতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

1971 Liberation War Imagery, Flares Mark Bangladesh-Pakistan SAFF Semi-Final in Dhaka

A tense SAFF Championship semi-final between Bangladesh and Pakistan at the National Stadium in Dhaka on Saturday (November 14) witnessed dramatic scenes both...

পাকিস্তান ম্যাচে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গ্যালারিতে বিশাল টিফো

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির সংগ্রামের ইতিহাস ফুটবলের গ্যালারিতে তুলে ধরেছেন বাংলাদেশের সমর্থকেরা। শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের...

Related Articles

ক্লাসের প্রজেক্টরে রিলস দেখাতে ছাত্রীকে ফেসবুকে লগইনে বাধ্য করলেন ঢাবি অধ্যাপক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খায়রুল চৌধুরীর বিরুদ্ধে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের...

বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু...

আজ হোক কাল, থানায় হামলার আহ্বানকারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলার আহ্বান জানিয়ে মাইকে ঘোষণা দেওয়া ব্যক্তিদের শনাক্ত করে...

শেখ হাসিনাসহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা...

;