Home জাতীয় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Share
Share

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে মাদক চোরাচালান ঠেকাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদ সচিবালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক ও অপরাধলব্ধ অর্থের লেনদেন তদন্তের সুপারিশ করেন কমিটির সভাপতি।

বৈঠকে সীমান্ত নিরাপত্তা জোরদারে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে ড্রোন ব্যবহারের পরামর্শ দেন তিনি।

মাদক নিয়ন্ত্রণে সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন আরেক হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ শুধু একটি মন্ত্রণালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নয়। এ জন্য সমন্বিত জাতীয় উদ্যোগ প্রয়োজন।

বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। এ ছাড়া দেশের যেসব সীমান্ত এলাকা ও পথ দিয়ে মাদক প্রবেশের ঝুঁকি বেশি, সেগুলো চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়।

মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা। পাশাপাশি যৌথ নজরদারি ও অভিযান জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং কমিটির সদস্য মো. কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোলবোমা হামলার কোনো আলামত...

– যুক্তরাজ্য সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম

প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সাত দিনের সফরে আগামী ১৩ নভেম্বর রাতে...

Related Articles

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে এক হাজার ‘জুলাই যোদ্ধা’

কর্মসংস্থানের জন্য সরকারি খরচে এক হাজার ‘জুলাই যোদ্ধাকে’ মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে...

কৃষকদের ‘মূর্খ’ বললেন সংসদ সদস্য, কার্যবিবরণী থেকে শব্দটি বাদ

জাতীয় সংসদে দেশের অধিকাংশ কৃষককে ‘অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা মূর্খ’ বলে মন্তব্য করেছেন...

জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া নিয়ে সংসদে ক্ষোভ, পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল...

স্বামীর মুঠোফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে, দাবি এসপি জাহাঙ্গীরের স্ত্রীর

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে...

;