Home আঞ্চলিক সিলেট সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
সিলেট

সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

Share
Share

সিলেটে আগামী সোমবার (১৬ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকদের পাঁচ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ছয়টা থেকে ধর্মঘট শুরু হওয়ার কথা রয়েছে।

সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম এবং সংগঠনের নেতা মো. আলী আকবর রাজন ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবহন নেতারা জানান, কর্মসূচিতে জেলার বিভিন্ন পরিবহনের শ্রমিকেরা অংশ নেবেন। তবে ধর্মঘট শুরুর আগে দাবিগুলোর বিষয়ে ফলপ্রসূ সমাধান হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিক সমিতির কার্যালয়ে এক জরুরি সভায় ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সভাপতি শেখ ইমরান হোসেন ঝুনু। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজির আহমেদ স্বপন।

সভায় সমন্বয় পরিষদের নিজস্ব তিন দফা দাবির পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকদের পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানানো হয়। পরে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেন নেতারা।

অটোরিকশার মালিক ও শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে সিলেটের শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়া, নতুন ই-রিকশা ও ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বন্ধ করা এবং পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করা।

এ ছাড়া সিলেটে অবৈধভাবে চলাচলকারী ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিও জানিয়েছেন তাঁরা।

পরিবহন নেতাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানি, অতিরিক্ত জরিমানা ও মামলা দেওয়ার অভিযোগের প্রতিকার, ট্রাফিক বিভাগের দুর্নীতি রোধ, সিএনজির জ্বালানি সংকট নিরসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেট কার্যালয়ে হয়রানি বন্ধ করা।

দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চেয়েছেন পরিবহন নেতারা। একই সঙ্গে ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে জেলার সব পরিবহন মালিক ও শ্রমিকের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এমপি নুসরাতের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলের সংসদীয় টিম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দল। আজ...

পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় অবরোধ-ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাজেল মাদবর নামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক...

Related Articles

চালিবন্দর মহাশ্মশানের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস সিসিক প্রশাসকের

সিলেট প্রতিনিধি সিলেট নগরের চালিবন্দর মহাশ্মশান ঘাটের অবকাঠামোগত উন্নয়ন ও সেবার পরিধি...

মেয়েকে উত্যক্তের প্রতিবাদে সংঘর্ষ, সিলেটে বাবার হাতে প্রাণ গেল চা শ্রমিকের

সিলেটের গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে প্রতিবেশীর মেয়েকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র...

ধর্ষণ-নির্যাতনের ঘটনায় আতঙ্কে সিলেট, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

সিলেট বিভাগে সাম্প্রতিক সময়ে শিশু, কিশোরী ও নারীদের বিরুদ্ধে ধর্ষণ, বলাৎকার, অপহরণ,...

;