Home জাতীয় – যুক্তরাজ্য সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম
জাতীয়

– যুক্তরাজ্য সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম

Share
Share

প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সাত দিনের সফরে আগামী ১৩ নভেম্বর রাতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। সফরসঙ্গী হিসেবে থাকবেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

বুধবার (১১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।

তিনি জানান, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।

এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ গুরুত্ব পাবে।

সফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা নিয়ে আলোচনা করবেন।

এহতেশাম হক বলেন, নাহিদ ইসলামের এ সফরে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনায় জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নির্বিচার দলীয়করণের প্রভাবসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে।

সফরে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময়কেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তাঁদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শুনবেন নাহিদ ইসলাম।

সফরসূচি অনুযায়ী, আগামী ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করবেন তিনি। এ সময় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদও উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা

ছাদ চুঁইয়ে পড়ে পানি, পিলার-বিমে ফাটল, বেরিয়ে এসেছে মরিচা ধরা রড; অর্ধেকের বেশি ভবন পরিত্যক্ত ঘোষণা, বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই চিকিৎসা নিচ্ছেন...

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মাকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী ও তাঁর মা তাহমিনা বেগম ফাতেমাকে ধর্ষণ ও হত্যার দায়ে মো....

Related Articles

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, বরাদ্দ ৪০০ কোটি টাকা

নারীদের যাতায়াত আরও সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার।...

মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা...

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

জামায়াত-শিবিরের সঙ্গে সভ্য সমাজের সচেতন মানুষ মেশেন না এবং দল দুটির নেতাকর্মীরা...

শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে...

;