Home জাতীয় ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে: আবদুস সালাম
জাতীয়

ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে: আবদুস সালাম

Share
Share

ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে দেশ ছেড়ে পালাতে হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। তিনি বলেছেন, জনগণকে কষ্ট দিয়ে আওয়ামী লীগ আবারও একই ভুল পথে হাঁটছে। তবে জ্বালাও-পোড়াও করে বিএনপি কিংবা তারেক রহমানের অগ্রযাত্রা থামানো যাবে না।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সমালোচনা করে আবদুস সালাম বলেন, অতীতে যারা পরাজিত হয়েছিল, তারা এখন বিরোধিতার খাতিরে বিরোধিতা করে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ ১৯৭১, ১৯৭২ ও ১৯৭৫ সালের ইতিহাস ভুলে যায়নি। গত ১৭ বছরের গুম, খুন ও সন্ত্রাসের ঘটনাও জনগণের স্মৃতিতে রয়েছে।

আবদুস সালাম বলেন, দীর্ঘ ১৭ বছর ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে। অথচ দলটি এখনো সেই পথ থেকে সরে আসেনি। মানুষ হত্যা, ককটেল বিস্ফোরণ কিংবা গাড়ি পুড়িয়ে জনগণের সমর্থন আদায় করা সম্ভব নয়। এসব কর্মকাণ্ড বন্ধ করে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ১৯৯৬ সালেও দলটি জনগণের কাছে ক্ষমা চেয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে ক্ষমতায় গিয়ে আবারও আগের অবস্থানে ফিরে যায়। জনগণকে আর কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জ্বালাও-পোড়াও করে বিএনপি বা তারেক রহমানের রাজনৈতিক অগ্রযাত্রা ঠেকানো যাবে না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে আবদুস সালাম বলেন, ‘সত্যিই যদি দেশে ফিরতে চান, তাহলে সীমান্তে চলে আসুন। বাংলাদেশের পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে নিয়ে এসে কারাগারে পাঠাবে।’

তিনি আরও বলেন, ককটেল ফুটিয়ে কিংবা গাড়ি পুড়িয়ে কোনো লাভ হবে না। বরং এসব কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। বাংলাদেশের রাজনীতিতে যারা অস্ত্রের ব্যবহার করেছে, জনগণ তাদের গ্রহণ করেনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটের মেয়ে সামিরা খান মাহি, এবার মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে

সিলেটের সাধারণ একটি মেয়ে থেকে মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুটজয়ী। নানা প্রতিকূলতা পেরিয়ে সামিরা খান মাহির এই পথচলা সহজ ছিল না। গায়ের রং ও...

গাজায় ত্রাণ কার্যক্রম দেখতে মিসরের রাফাহ সীমান্তে লুইস হ্যামিল্টন

সাতবারের ফর্মুলা ওয়ান (এফ১) বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন গাজায় মানবিক সহায়তা পাঠানোর কার্যক্রম দেখতে মিসরের রাফাহ সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি...

Related Articles

২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

সাত দিনের সফরে আগামী ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ...

ভুতুড়ে বিদ্যুৎ বিল ঠেকাতে স্মার্ট মিটার বসাবে সরকার

বিদ্যুতের অতিরিক্ত ও ভুল বিল ঠেকাতে প্রিপেইড ও স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ...

রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে কালীগঞ্জে হচ্ছে আমির হামজার মাহফিল

ঝিনাইদহের কালীগঞ্জে দিনভর উত্তেজনা ও অনিশ্চয়তার পর সমঝোতা বৈঠকের মাধ্যমে ইসলামী বক্তা...

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল...

;