Home জাতীয় রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে কালীগঞ্জে হচ্ছে আমির হামজার মাহফিল
জাতীয়

রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে কালীগঞ্জে হচ্ছে আমির হামজার মাহফিল

Share
Share

ঝিনাইদহের কালীগঞ্জে দিনভর উত্তেজনা ও অনিশ্চয়তার পর সমঝোতা বৈঠকের মাধ্যমে ইসলামী বক্তা মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের জট খুলেছে। রাজনৈতিক বা বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই দিন ও একই স্থানে ‘কালীগঞ্জ সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে মাদকবিরোধী সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। পাশাপাশি মাহফিল আয়োজনের প্রশাসনিক অনুমতি নিয়েও জটিলতা তৈরি হয়। এ নিয়ে বৃহস্পতিবার দিনভর এলাকায় উত্তেজনা বিরাজ করে। মাহফিল আয়োজন নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের উপস্থিতিতে বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা অংশ নেন। দীর্ঘ আলোচনা শেষে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ডাকা মাদকবিরোধী সমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে নির্ধারিত স্থানে মাহফিল আয়োজনের বিষয়ে সবাই একমত হন।

সমঝোতার বিষয়ে সংসদ সদস্য মাওলানা আবু তালিব জানান, প্রশাসনের উপস্থিতিতে বিএনপি ও জামায়াতের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি ও অনিশ্চয়তা দূর হয়েছে। মাহফিলে আমির হামজা কোনো রাজনৈতিক বা বিতর্কিত বক্তব্য দেবেন না—এ শর্তে সবাই একমত হয়েছেন। শান্তিপূর্ণভাবে মাহফিল সম্পন্ন করতে তিনি কালীগঞ্জের সর্বস্তরের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, উদ্ভূত পরিস্থিতির সমাধানে বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয় সংসদ সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিএনপি ও জামায়াতের নেতাদের নিয়ে বৈঠক করা হয়। মাহফিলে আমির হামজা শুধু কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন, কোনো রাজনৈতিক বা বিতর্কিত বক্তব্য দেবেন না—এ শর্তে সবাই একমত হয়েছেন। মাদকবিরোধী সমাবেশ স্থগিত রেখে তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ: আহত ২০, বাড়িঘর ভাঙচুর

  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।...

বাড়ি ফেরার পথে ছেলে দেখলেন সড়কে রক্তাক্ত হয়ে ছটফট করছেন বাবা, পরে মৃত্যু

\ মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ছেলে। পথে মহাসড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাবাকে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ছেলে।...

Related Articles

ভুতুড়ে বিদ্যুৎ বিল ঠেকাতে স্মার্ট মিটার বসাবে সরকার

বিদ্যুতের অতিরিক্ত ও ভুল বিল ঠেকাতে প্রিপেইড ও স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ...

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল...

এমপি নুসরাতের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলের সংসদীয় টিম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য...

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা

ছাদ চুঁইয়ে পড়ে পানি, পিলার-বিমে ফাটল, বেরিয়ে এসেছে মরিচা ধরা রড; অর্ধেকের...

;