Home জাতীয় অপরাধ শ্রীমঙ্গলে হাসিব উল ইসলামের ওপর হামলা, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
অপরাধ

শ্রীমঙ্গলে হাসিব উল ইসলামের ওপর হামলা, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

Share
Share

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও জুলাই আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব উল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলাটি করেন।

এর আগে মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় হাসিব উল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, তাঁকে ‘জুলাই জঙ্গি’ বলে চিৎকার করে ধারালো চাপাতি দিয়ে হামলা চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্ত্রীকে সঙ্গে নিয়ে অটোরিকশায় যাচ্ছিলেন হাসিব। পথে তাঁদের অটোরিকশার গতিরোধ করে তাঁর ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যান তিনি।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় শ্রীমঙ্গলে মিছিল করেন ছাত্রশক্তির নেতারা। তাঁরা হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রীমঙ্গল থানায় গিয়ে লিখিত অভিযোগ দেয়। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। প্রতিনিধি দলে আরও ছিলেন মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান, শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক দেওয়ান কয়েস আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক ইয়াসিন তালুকদার।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এজাহারে হাবিবুর রহমান নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুবি শিক্ষার্থীদের হাতে দুই পুলিশ সদস্য ও সোর্স মারধরের শিকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীকে তল্লাশির সময় পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় দুই পুলিশ সদস্য ও এক পুলিশ সোর্সকে ছিনতাইকারী সন্দেহে ক্যাম্পাসে নিয়ে...

আট মাসে বিদ্যুৎ খাতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার

দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। এরপরও বিদ্যুৎ ও জ্বালানিসংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ: আহত ২০, বাড়িঘর ভাঙচুর

  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত...

ধামইরহাটে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

  নওগাঁর ধামইরহাটে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়...

নওগাঁয় ২ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মিলন...

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে...

;