Home জাতীয় তাহসিফের মোটরসাইকেল মেরামত, একসঙ্গে খাবার—দীপের দেওয়া তথ্য যাচাই করছে পিবিআই
জাতীয়

তাহসিফের মোটরসাইকেল মেরামত, একসঙ্গে খাবার—দীপের দেওয়া তথ্য যাচাই করছে পিবিআই

Share
Share

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার জুনিয়র বন্ধু শাহরিয়ার দীপকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ। জিজ্ঞাসাবাদে দেওয়া তার বক্তব্য যাচাই-বাছাই করছেন তদন্ত কর্মকর্তারা।

শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআই সদর দপ্তর থেকে দীপকে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করা হয়।

পিবিআই জানায়, বৃহস্পতিবার রাতে শাহরিয়ার দীপকে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে নেওয়া হয়। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে তার একসঙ্গে অবস্থানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদে দীপ যেসব তথ্য দিয়েছেন, সেগুলো সরেজমিনে যাচাই ও বিশ্লেষণ করছেন তদন্ত কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তাহসিফের সঙ্গে এক ব্যক্তির সাক্ষাতের সিসিটিভি ফুটেজ তাদের নজরে এসেছে। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে ওই ব্যক্তির সঙ্গে তাহসিফকে কথা বলতে ও হাত মেলাতে দেখা যায়। সবুজ পাঞ্জাবি পরা তাহসিফের সঙ্গে থাকা ব্যক্তিকে পরিবারের সদস্যরা তার জুনিয়র বন্ধু দীপ হিসেবে শনাক্ত করেছেন।

ফুটেজে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাক্ষাতের পর দুজন আলাদা মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরিবারের দাবি, দীপের ডাকেই সেদিন বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরে দীপ তাদের জানিয়েছিলেন, তাহসিফের মোটরসাইকেলে সমস্যা হওয়ায় তারা একটি ওয়ার্কশপে গিয়েছিলেন। মোটরসাইকেল মেরামতের পর বাসায় ফিরে খাবার খান। এরপর দুজন সেখান থেকে চলে যান বলে জানান দীপ। তবে তাহসিফের নিখোঁজ হওয়া ও মৃত্যুর ঘটনায় দীপের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

গত ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে টঙ্গী নদী পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন। হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে মরদেহটি তাহসিফ সাউরির বলে শনাক্ত করা হয়।

পরদিন ২৯ অক্টোবর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিকেল ৪টা ৩৫ মিনিটে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে তাকে উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন করা হয়।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তার বাবা কে এম এনায়েতুল করিমের দাবি, ছেলেকে হত্যা করা হয়ে থাকতে পারে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণমাধ্যমকে তিনি জানান, ২৭ অক্টোবর পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করতে বের হয়েছিলেন তাহসিফ। সন্ধ্যার পর দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।

তাহসিফের বাবা জানান, রাত ১টা ৩৫ মিনিটে ছেলের ফোন থেকে ‘আম্মু আমি আসছি’ লেখা একটি বার্তা পেয়েছিলেন তাঁরা। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে ভোর সোয়া ৫টার দিকে পুলিশের মাধ্যমে ছেলের মরদেহ উদ্ধারের খবর পান। তাঁর দাবি, রাজাবাড়ী ঘাট এলাকায় এর আগে কখনো যাননি তাহসিফ।

তাহসিফের চাকরিচ্যুতির বিষয়ে তাঁর বাবা জানান, শৃঙ্খলাজনিত কারণে তাঁকে বরখাস্ত করা হয়েছিল বলে বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। ওই সময় আরও কয়েকজন কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছিল। পরে তাহসিফ বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

তাহসিফের মৃত্যুর ঘটনায় এখনো বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি। নিখোঁজ হওয়ার আগে দীপের সঙ্গে তাঁর অবস্থান, শেষ রাতের বার্তা এবং মৃত্যুর কারণ—সব বিষয়ই তদন্তের আওতায় রয়েছে। এসব বিষয়ে পিবিআইয়ের তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুসলিমদের ছাড়া ইসরায়েলে কোন দলই সরকার গঠন করতে পারছে না

ইসরায়েলের ফিলিস্তিনি মুসলিম নাগরিকদের অভূতপূর্ব ও রেকর্ড ভোটাধিকার প্রয়োগের ফলে দেশটির সামগ্রিক রাজনৈতিক সমীকরণে এক ঐতিহাসিক মোড় এসেছে। আরব ভোটারদের ব্যাপক অংশগ্রহণের সরাসরি...

দেশের ৮ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলার ওপর দিয়ে আজ দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ক্ষণস্থায়ী বা অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো...

Related Articles

‘আম তারেক’ অন্তত হোটেলে নারী নিয়ে যাওয়া-পদ বাণিজ্য-চুমু শফিকের চেয়ে ভালো বিশেষণ

  আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে ‘আম তারেক’ নামে ডাকার বিষয়টিকে...

এলপিজির দাম আরও বাড়ানোর উদ্যোগ, ১২ কেজির সিলিন্ডারে ১৩৯ টাকা বৃদ্ধির প্রস্তাব

নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দিয়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের...

স্ত্রী চলে যাওয়ার খবরে সৌদি আরবে দুধ দিয়ে গোসল প্রবাসীর

দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ছয় বছরের মেয়েসন্তানকে রেখে অন্য...

সিরাজদিখানে কাশবনে ৪ বছরের শিশুর গলাকাটা লাশ, হাসপাতালে বাবার মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে চার বছরের মেয়ে তোয়াবাকে নিয়ে রাতে নানার বাড়ি যাচ্ছিলেন গোলাপ...

;