Home আন্তর্জাতিক ২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের বিলাসবহুল গাড়ি জিতল ৬ বছরের শিশু
আন্তর্জাতিকজাতীয়

২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের বিলাসবহুল গাড়ি জিতল ৬ বছরের শিশু

Share
Share

ভাগ্য দেবী কখন কার দিকে সহায় হন, তা বলা কঠিন। মাত্র ২০০ রুপি বা ২৬০ টাকার একটি লটারির টিকিট কেটে রাতারাতি বিলাসবহুল টয়োটা ফরচুনার গাড়ির মালিক হয়ে গেছে ৬ বছরের এক শিশু। প্রথম পুরস্কার হিসেবে মেলা এই গাড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ লাখ রুপি বা বাংলাদেশী মুদ্রায় ৬৫ লাখ ৯ হাজার টাকা। লটারিতে এমন অবিশ্বাস্য জয়ের পর আনন্দে আত্মহারা শিশুটির পরিবার ও স্বজনরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুর এলাকার সীলমপুরায়।

লটারিতে গাড়ি জেতা ভাগ্যবান শিশুটির নাম মেদাংশ রায়কওয়ার। পারিবারিক সূত্রে জানা গেছে, বছরখানেক আগে অভাপুরীর শ্রী সরকারধামে আয়োজিত একটি ঐতিহ্যবাহী গরবা অনুষ্ঠানে নাতিকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন তার দাদি কিরণ। সেখানেই শখের বশে নাতি মেদাংশের নামে একটি লাকি ড্র লটারির কুপন কেনেন তিনি, যার দাম ছিল মাত্র ২০০ রুপি। সেই সময় পরিবারের কেউই কল্পনা করতে পারেননি যে, সামান্য টাকার এই টিকিট একদিন তাদের জীবনে এতো বড় চমক নিয়ে আসবে।

সম্প্রতি সেই লটারির ড্র অনুষ্ঠিত হলে দেখা যায় মেদাংশের কেনা কুপনটিই পেয়েছে প্রথম পুরস্কার, যার উপহার একটি ব্র্যান্ড নিউ টয়োটা ফরচুনার গাড়ি। শুভসংবাদ পাওয়ার পরই বুরহানপুরে শিশুটির বাড়িতে খুশির জোয়ার বয়ে যায়। গাড়িটি হাতে পাওয়ার পর মেদাংশকে কোলে নিয়ে ফুল দিয়ে সাজানো গাড়ির সামনে ভক্তিভরে পূজা অর্চনা করেন পরিবারের সদস্যরা। পাশাপাশি ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রতিবেশী ও স্বজনরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ‘এসিএনভারত.নিউজ’ নামের একটি পেজ থেকে এই আনন্দঘন মুহূর্তে ঢাকের তালে পরিবারের নাচ ও উদযাপনের ভিডিও পোস্ট করা হলে তা দ্রুত ভাইরালে পরিণত হয়। ভিডিওটি ইতোমধ্যে প্রায় ১০ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন। নেটিজেনরা শুভকামনা জানানোর পাশাপাশি মন্তব্যে লিখেছেন, ছোট্ট মেদাংশ মূলত তার পরিবারের জন্য নতুন সৌভাগ্য ও আশীর্বাদ বয়ে নিয়ে এসেছে।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা...

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহতের সংখ্যা বেড়ে ৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প ট্রাকের পেছনে দ্রুতগামী যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের...

Related Articles

তাহসিফের মোটরসাইকেল মেরামত, একসঙ্গে খাবার—দীপের দেওয়া তথ্য যাচাই করছে পিবিআই

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার...

২৭৭ কেজি গোমাংস উদ্ধার মামলায় গুজরাটে তিনজনের যাবজ্জীবন

  গরুর ধর্মীয় তাৎপর্য তুলে ধরে হিন্দু শাস্ত্রের উদ্ধৃতি দিয়েছেন আদালত। এমন...

‘আম তারেক’ অন্তত হোটেলে নারী নিয়ে যাওয়া-পদ বাণিজ্য-চুমু শফিকের চেয়ে ভালো বিশেষণ

  আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে ‘আম তারেক’ নামে ডাকার বিষয়টিকে...

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

  পশ্চিমবঙ্গে গোহত্যা, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত এলাকায় জাতীয়তাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর...

;