Home জাতীয় ‘১৭ বছর লন্ডনে থাকায় তারেক রহমান বাংলাদেশের মানুষের ভাষা বুঝতে পারছেন না’
জাতীয়

‘১৭ বছর লন্ডনে থাকায় তারেক রহমান বাংলাদেশের মানুষের ভাষা বুঝতে পারছেন না’

Share
Share

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মানুষকে চিনতে পারছেন না, এমনকি তাঁদের ভাষাও বুঝতে পারছেন না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা তো চাই বেগম জিয়া যেভাবে বাংলাদেশের প্রশ্নে আপসহীন ছিলেন, জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিয়েছেন, আমরা তো তারেক রহমানকেও চিন্তা করেছিলাম যে উনিও এইভাবে এসে বাংলাদেশের মানুষের জন্য রাষ্ট্রক্ষমতার হাল ধরবেন।’

তিনি আরও বলেন, ‘কিন্তু তাঁর সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে, উনি বাংলাদেশের এই মানুষগুলোকে গত ১৭ বছর লন্ডনে থাকবার কারণে চিনতে পারছেন না, তাদের ভাষাগুলো বুঝতে পারতেছেন না।’

তারেক রহমানের উদ্দেশে ইনকিলাব মঞ্চের এই আহ্বায়ক বলেন, ‘ভাষা বোঝেন বা না বোঝেন, চিনতে পারেন বা না পারেন, বাংলাদেশে যেহেতু আছেন, বাংলাদেশের মানুষকে নিয়েই আপনাকে রাজনীতি করতে হবে।’

দেশের মানুষের স্বার্থ ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাজনীতি করার আহ্বান জানিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, কোনো কারণে দিল্লির তাবেদারি করে বাংলাদেশের রাজনীতি করতে চাইলে তা বাংলাদেশে বসে সম্ভব নয়।

তিনি বলেন, ‘যদি কোনো কারণে আপনার রাজনীতি দিল্লির তাবেদারি হয়, দিল্লির হাত ধরে আপনি বাংলাদেশের রাজনীতি করতে চান, তাহলে সেটা দিল্লিতে বসেই করতে হবে, বাংলাদেশে বসে করা যাবে না।’

বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলোর আপসহীন ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন আব্দুল্লাহ আল জাবের।

শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে দেশব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ৩১ দিনের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চট্টগ্রামে বাবার বাড়ি থেকে নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাশতার পরিমাণ কম হওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হওয়ার অভিযোগে সিফাতুন নুর (২২) নামের এক অন্তঃসত্ত্বা...

দক্ষিণ কোরিয়াকে বিরক্ত করতে সীমান্তে মাইক বাজাবে উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সীমান্তজুড়ে আবারও বিশালাকার লাউডস্পিকার চালুর ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। একই সঙ্গে উত্তর কোরিয়ার...

Related Articles

রাঙামাটিতে ক্ষতিপূরণ পেতে জাল ওয়ারিশ সনদ, আটক ১

  রাঙামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে জাল ওয়ারিশ সনদ দাখিলের অভিযোগে সুমন...

সংসদ সদস্য আব্দুল আজিজকে জড়িয়ে কথিত ভিডিও ছড়ানোর দাবি, বিএনপির সভা শুক্রবার

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল...

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন সলঙ্গার মিয়া সাত্তার

  রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন রুশ ব্যবসায়ী ও ন্যাশনাল গ্রুপের...

সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ...

;