Home জাতীয় অপরাধ এক বছরের সাজা থেকে বাঁচতে ৫ বছর পালিয়েও হলো না রক্ষা
অপরাধ

এক বছরের সাজা থেকে বাঁচতে ৫ বছর পালিয়েও হলো না রক্ষা

Share
Share

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মোহন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে নেত্রকোনার দুর্গাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মোহন মিয়া ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ বাজার এলাকার আবু তাহেরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্র্যাক ব্যাংকের লেনদেনসংক্রান্ত নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের (এনআই অ্যাক্ট) একটি মামলা এবং আরেকটি ফৌজদারি মামলায় তাঁর সাজা হয়। সাজা এড়াতে তিনি পাঁচ বছর ধরে পলাতক ছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাইফুল আলম সিদ্দিকী ও মো. ইমরান হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে দুর্গাপুর থানা-পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের...

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করেছে পুলিশ

খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার...

Related Articles

মদনে শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১১ নভেম্বর

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও গর্ভবতী করার মামলায়...

কুমিল্লায় প্রাইভেট কার থেকে ২৪ কেজি গাঁজা জব্দ, আটক ২

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি কুমিল্লায় একটি প্রাইভেট কার তল্লাশি...

নওগাঁয় ২৫টি জাল হাজার টাকার নোটসহ গ্রেপ্তার ১

নওগাঁয় ১ হাজার টাকা মূল্যমানের ২৫টি জাল নোটসহ মো. আব্দুল জব্বার (৪৫)...

নওগাঁয় ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ জব্দ, আটক ১

নওগাঁয় পাচারের উদ্দেশ্যে রাখা ২৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ জব্দ করেছে...

;