চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেলে আলীনগর স্কুল ও কলেজের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম এবং আলীনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আউয়াল।
এর আগে সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, সাবেক মেয়র তারেক আহমেদ, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও আবুল কাশেম মুহাম্মদ মাসুম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক আলী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফসহ অন্যরা।
Leave a comment