Home জাতীয় বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে বাদ ড. ইউনূসের নাম
জাতীয়

বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে বাদ ড. ইউনূসের নাম

Share
Share

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জার্মানির বার্লিনে তিন দিনব্যাপী বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তিনি সফর বাতিল করেছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যগত কারণে তিনি সম্মেলনে অংশ নিচ্ছেন না।

ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের কয়েকটি সংগঠন মুহাম্মদ ইউনূসের সম্মেলনে অংশগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছিল। এর মধ্যে তাঁর সফর বাতিলের খবর এল।

সোমবার (১২ অক্টোবর) সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত রোববার শুরু হওয়া এবারের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের প্রতিপাদ্য ‘সংকট থেকে স্থিতিস্থাপকতা: স্বাস্থ্যের জন্য উদ্ভাবন’। মঙ্গলবার পর্যন্ত চলা এ সম্মেলনে বিভিন্ন দেশের বিজ্ঞানী, চিকিৎসা বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিশ্ব স্বাস্থ্যব্যবস্থার সংকট ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে।

সম্মেলনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমানও একটি অধিবেশনে অংশ নেবেন। মুহাম্মদ ইউনূসেরও সম্মেলনের একটি অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা ছিল। এ জন্য তাঁকে বক্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। তবে পরে সম্মেলনের ওয়েবসাইট থেকে তাঁর নাম সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের যোগাযোগ দলের পক্ষে আনা স্টোরমার ইমেইলে জানান, স্বাস্থ্যগত কারণে মুহাম্মদ ইউনূস সম্মেলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন।

এদিকে বাংলাদেশের হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিন সপ্তাহ আগে ইউরোপভিত্তিক পাঁচটি সংগঠন সম্মেলনে মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছিল। এ বিষয়ে সংগঠনগুলো একটি পিটিশনও জমা দেয়।

পিটিশনে সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম (বেলজিয়াম), ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম (ইউরোপ ও যুক্তরাজ্য), ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ইন জার্মানি, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক এবং ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্সের নাম উল্লেখ করা হয়।

পিটিশনে বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের পেছনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে প্রশ্ন তোলা হ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিল্লিতে বিক্ষোভে যাওয়ার আগেই বিমানে আটক সিজেপি প্রতিষ্ঠাতা

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই বিমান থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি)...

দিল্লিতে ধর্না থেকে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, আটক কয়েক সাংসদও

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্নায়...

Related Articles

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজির বেশি সোনা ও রুপা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া সোনা ও রুপার ওজন নির্ধারণ...

দুবলার চরে শুঁটকি উৎপাদন ও পর্যটনে সম্ভাবনা, ঘাটতি মৌলিক সুবিধায়

  সুন্দরবনের দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত দুবলার চর। প্রতিবছর শুঁটকি উৎপাদন,...

চুয়েটের নতুন উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে...

মেয়েদের বিয়ের বয়স কমাতে রাজনৈতিক নেতারা তদবির করছেন: ববি হাজ্জাজ

দেশের বড় রাজনৈতিক দলগুলোর নেতারা মেয়েদের বিয়ের বয়সসীমা কমানোর জন্য তদবির করছেন...

;