Home জাতীয় দুর্ঘটনা পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
দুর্ঘটনা

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

Share
Share

 

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চকবাজারের সাততলা ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুনের কারণে সৃষ্ট ঘন ধোঁয়ার মধ্যে অগ্নিনির্বাপণ কার্যক্রম চালাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ময়মনসিংহে ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছেন পোশাকশ্রমিকেরা

বাজারদরের চেয়ে কম দামে চাল কিনতে বিশেষ খোলাবাজারে বিক্রির (ওএমএস) কর্মসূচির আওতায় এসেছেন ময়মনসিংহের ভালুকার পোশাকশ্রমিকেরা। এ কর্মসূচির আওতায় তাঁরা প্রতি কেজি চাল...

তিন বছর পর আবার মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা

হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিয়ে আবারও রোহিত শর্মাকে অধিনায়ক করেছে মুম্বাই ইন্ডিয়ানস। ২০২৭ সালের আইপিএল সামনে রেখে শুক্রবার ৩৯ বছর বয়সী এই তারকাকে নেতৃত্ব...

Related Articles

সড়ক দুর্ঘটনায় রংপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রংপুরে সড়ক দুর্ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর...

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

ডব্লিউডব্লিউইতে ব্রনসন রিড নামে পরিচিত অস্ট্রেলীয় রেসলার জার্মেইন হ্যালি মারা গেছেন। শুক্রবার...

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ধসে আহত শিক্ষার্থী

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের সিলিংয়ের একাংশ ধসে...

নওগাঁয় আগুনে পুড়ে ছাই গুড় ব্যবসায়ীর বসতঘর, ক্ষতি ৩ লাখ টাকা

রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সদস্যরা। হঠাৎ ঘরের টিনের চালে...

;