Home জাতীয় ৯২ জাতীয়-আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ, ব্যয়েও কড়াকড়ি
জাতীয়

৯২ জাতীয়-আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ, ব্যয়েও কড়াকড়ি

Share
Share

সরকারিভাবে পালনের জন্য ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ করে নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন নির্দেশনা অনুযায়ী, দিবসগুলোকে ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’কে ‘ক’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এর মাধ্যমে গত ১১ মার্চ জারি করা আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে।

নতুন তালিকায় ‘ক’ শ্রেণিতে রয়েছে ১৮টি দিবস। ‘খ’ শ্রেণিতে ৩৯টি এবং ‘গ’ শ্রেণিতে ৩৫টি দিবস রাখা হয়েছে। ‘খ’ শ্রেণিতে নতুন করে যুক্ত হয়েছে ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’। এ ছাড়া ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ ৪ জুনের পরিবর্তে ২১ মে নির্ধারণ করা হয়েছে।

দিবস উদযাপনে ব্যয়ের ক্ষেত্রেও নির্দেশনা দেওয়া হয়েছে। ‘ক’ শ্রেণির জাতীয় দিবস পালনে নির্দিষ্ট ব্যয়সীমা রাখা হয়নি। তবে ‘খ’ শ্রেণির দিবস উদযাপনে সরকারি তহবিল থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ব্যয় করা যাবে। ‘গ’ শ্রেণির দিবস পালনে উন্নয়ন খাত থেকে আলাদা কোনো বিশেষ বরাদ্দ দেওয়া হবে না।

সরকারি কাজের স্বাভাবিক গতি বজায় রাখা ও ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে অতিরিক্ত সাজসজ্জা, আলোকসজ্জা এবং বড় আকারের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিহারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রচার ও জনসচেতনতা তৈরিতে রেডিও-টেলিভিশনে আলোচনা এবং সীমিত পরিসরে সেমিনার বা সিম্পোজিয়াম আয়োজন করা যাবে।

সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে কর্মদিবসে সমাবেশ বা শোভাযাত্রা করা যাবে না। কোনো দিবস উদযাপন উপলক্ষে জেলা পর্যায় থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় নিয়ে আসার প্রবণতাও এড়িয়ে চলতে বলা হয়েছে।

এ ছাড়া শিক্ষা সপ্তাহ, প্রাথমিক শিক্ষা সপ্তাহ, বিজ্ঞান সপ্তাহ, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ, বিশ্ব শিশু সপ্তাহ, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, সশস্ত্র বাহিনী দিবস, পুলিশ সপ্তাহ, বিজিবি সপ্তাহ, আনসার সপ্তাহ, মৎস্যপক্ষ, বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় ক্রীড়া সপ্তাহ পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রধানমন্ত্রীর নির্দেশনা বা অনুমতি নিয়ে কর্মসূচি আয়োজনের তাগিদ দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাফ ভাড়া নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্তা, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবহনটির কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা...

নাম হারিয়ে পরিচয়সংকটে আফগান নারীরা, ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে

  আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে তালেবান কর্তৃপক্ষ। এমনকি চিকিৎসকের ব্যবস্থাপত্র ও চিকিৎসাসংক্রান্ত নথিতেও নারীদের নাম উল্লেখ...

Related Articles

রামদা নিয়ে বিএনপির অবস্থান, ১৭ মিনিটে শামা ওবায়েদের ফেসবুকে ৩ পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহত করতে ফরিদপুরের বিভিন্ন স্থানে রামদাসহ দেশীয়...

মাদারীপুরে লকডাউন ঘিরে সংঘর্ষ, আওয়ামী লীগের কর্মী নিহত; হোটেলে হামলা

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে...

সাংবাদিকতায় শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই, সহজ হবে নিবন্ধন

সাংবাদিকতার জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি নেই। তবে সাংবাদিকদের নিবন্ধন প্রক্রিয়া...

দুর্ঘটনায় নিহত তরুণীকে পদ্মা সেতুতে ফেলেই মোটরসাইকেলচালক উধাও

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী এক তরুণীর...

;