Home জাতীয় অপরাধ ফ্যামিলি কার্ডের কথা বলে তথ্য সংগ্রহ, নারীর কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
অপরাধ

ফ্যামিলি কার্ডের কথা বলে তথ্য সংগ্রহ, নারীর কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Share
Share

ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তথ্য সংগ্রহ ও ছবি তোলার একপর্যায়ে এক নারীর কান থেকে স্বর্ণের দুল টেনে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের চরগঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রোশনা বেগম (৪০) ওই গ্রামের মজিবল মোসলমানের স্ত্রী।

ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে কালো রঙের একটি হিরো মোটরসাইকেলে করে দুই যুবক রোশনা বেগমের বাড়ির সামনে যান। নিজেদের সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তাঁরা তাঁর পরিবারের বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

একপর্যায়ে ‘লাইভ ভেরিফিকেশনের’ জন্য ছবি তুলতে হবে বলে রোশনা বেগমকে জানান ওই দুই যুবক। তিনি মোবাইল ফোনের ক্যামেরার দিকে তাকানোর সময় সুযোগ বুঝে তাঁর কান থেকে স্বর্ণের দুল টেনে নেন তাঁরা। বিষয়টি বুঝে ওঠার আগেই মোটরসাইকেলে করে দ্রুত সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ করেন রোশনা বেগম।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ইলিয়াসসহ কয়েকজন বলেন, বিভিন্ন কৌশলে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সরকারি সুবিধা দেওয়ার কথা বলে অপরিচিত ব্যক্তিদের কাছে ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম সিকদার বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। বর্তমানে এলাকায় প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে। তারা বিভিন্নভাবে গ্রামের সহজ-সরল মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যাটেলাইট ছবিতে গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ তুলে ধরলেন অ্যাঞ্জেলিনা জোলি

ইসরায়েলি যুদ্ধের ভয়াবহতায় ধসে পড়া ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন খ্যাতিমান মার্কিন অভিনেত্রী ও সাবেক জাতিসংঘ...

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে এসব হামলায় আহতের সংখ্যা ১ লাখ...

Related Articles

ফারহানার মৃত্যুর এক মাস পরও দুর্ঘটনার কারণ জানায়নি তদন্ত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সংস্কারকাজ পরিদর্শনে গিয়ে প্রকৌশলী ফারহানা হকের মৃত্যুর এক...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর...

সাউথইস্ট ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় বিএনপি নেতা কারাগারে

সাউথইস্ট ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় ঈশ্বরদী পৌর বিএনপির...

রাড্ডাকাণ্ডে সরাসরি জড়িত ৪০ জনের তালিকা গোয়েন্দাদের হাতে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরাসরি...

;