Home সাম্প্রতিক জিয়া মঞ্চের নেতা জিয়া গ্রেপ্তার
সাম্প্রতিক

জিয়া মঞ্চের নেতা জিয়া গ্রেপ্তার

Share
Share

জামালপুর জেলা জিয়া মঞ্চের সহসাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিয়াউর রহমান ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করছেন—এমন তথ্য পুলিশের কাছে ছিল। তথ্য যাচাইয়ের পর তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, জিয়ার ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অনলাইন জুয়ার সাইট ও লেনদেনসংক্রান্ত তথ্য পাওয়া গেছে।

জামালপুর সদর থানার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জিয়ার অ্যান্ড্রয়েড ফোনে জুয়ার সাইট ও লেনদেনের তথ্য মিলেছে। যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ জানায়, শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে যে অভিযানে পুলিশের খাঁচায় ছাত্রলীগের ২০ নেতাকর্মী

  সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে মিছিলের প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মোগলাবাজার...

লন্ডনে বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, আহত ১

যুক্তরাজ্যের লন্ডনের উপমিনস্টারে একটি বিমানবন্দরে বিমান বিধ্বস্ত হয়ে এক ব্যক্তি আহত হয়েছেন। পরে তাঁকে গুরুতর আহতদের চিকিৎসার জন্য নির্ধারিত একটি হাসপাতালে নেওয়া হয়েছে।...

Related Articles

খুনি হাসিনাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে: যুবদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন এবং ১৭...

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব...

গুলশানে মিছিলের অন্যতম নেতৃত্বদানকারী আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঢাকার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলে অংশ...

;