Home সাম্প্রতিক ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত
সাম্প্রতিক

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

Share
Share

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র না পাওয়ায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দলের পক্ষে দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘটনায় সরকারের কাছে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, সরকারি চাকরির নিয়োগে ভেরিফিকেশনের নামে মেধাবী তরুণদের হয়রানি বা বঞ্চিত করা হলে এর দায় সরকারকেই নিতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও কোন আইন, মানদণ্ড ও কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাদের বাদ দেওয়া হয়েছে—তা জানার অধিকার রয়েছে সংশ্লিষ্টদের।

মিয়া গোলাম পরওয়ারের দাবি, ২৭ জেলায় অন্তত ৭৭৮ জন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী নিয়োগপত্র পাননি। অনেক প্রার্থী ভেরিফিকেশনের নামে তাদের বাদ দেওয়ার অভিযোগ করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

তিনি বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নিয়োগের সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর হঠাৎ করে কোনো প্রার্থীকে কোন আইনে, কোন মানদণ্ডে এবং কার সিদ্ধান্তে বাদ দেওয়া হয়েছে—তা স্পষ্ট করা প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, অনেক প্রার্থী রাজনৈতিক পরিচয়, পারিবারিক পরিচয়, মতাদর্শ কিংবা সামাজিক অবস্থান বিবেচনায় নিয়োগ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন। মিয়া গোলাম পরওয়ারের ভাষ্য, রাজনৈতিক বা পারিবারিক পরিচয় মেধা ও যোগ্যতার বিকল্প হতে পারে না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, প্রত্যেকের ক্ষেত্রে সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ জানানো এবং ভেরিফিকেশনের মানদণ্ড জনসমক্ষে প্রকাশের দাবি জানান।

কোনো নিরপরাধ প্রার্থী অন্যায়ভাবে বাদ পড়ে থাকলে দ্রুত প্রতিকার নিশ্চিত করার পাশাপাশি নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম বা বৈষম্যের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানান জামায়াতের এই নেতা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে যে অভিযানে পুলিশের খাঁচায় ছাত্রলীগের ২০ নেতাকর্মী

  সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে মিছিলের প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মোগলাবাজার...

লন্ডনে বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, আহত ১

যুক্তরাজ্যের লন্ডনের উপমিনস্টারে একটি বিমানবন্দরে বিমান বিধ্বস্ত হয়ে এক ব্যক্তি আহত হয়েছেন। পরে তাঁকে গুরুতর আহতদের চিকিৎসার জন্য নির্ধারিত একটি হাসপাতালে নেওয়া হয়েছে।...

Related Articles

জিয়া মঞ্চের নেতা জিয়া গ্রেপ্তার

জামালপুর জেলা জিয়া মঞ্চের সহসাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে...

খুনি হাসিনাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে: যুবদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন এবং ১৭...

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য...

গুলশানে মিছিলের অন্যতম নেতৃত্বদানকারী আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঢাকার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলে অংশ...

;