Home জাতীয় “সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি ও সামাজিকতা হবে না”: ঢাবি ছাত্রদল নেতা হামীম
জাতীয়রাজনীতিসাম্প্রতিক

“সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি ও সামাজিকতা হবে না”: ঢাবি ছাত্রদল নেতা হামীম

Share
Share

সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের বাংলাদেশে কোনো চাকরি, স্থান কিংবা সামাজিকতা হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া নিজের একটি ব্যক্তিগত পোস্টের মাধ্যমে তিনি এই মন্তব্য তুলে ধরেন।

নিজের স্ট্যাটাসে ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামীম স্পষ্টভাবে লেখেন, “সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না, সমাজ হবে না এবং কোনো সামাজিকতা থাকবে না। কারণ তারা এ দেশের শত্রু। তাদের হাতে লেগে আছে শহীদ আবরার ফাহাদ ও শহীদ আনাসের রক্ত। একমাত্র বিকৃত মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের মানুষ ছাড়া তাদের প্রতি আর কারও সহানুভূতি থাকতে পারে না। তবে এ প্রক্রিয়ায় যেন কোনো নিরীহ ও দেশপ্রেমিক মেধাবী শিক্ষার্থী হেনস্থার শিকার না হয়।”

একই পোস্টে বিরোধী ও অন্যান্য রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোকে হুঁশিয়ার করে হামীম আরও লেখেন, “সাবেক ছাত্রলীগের পুনর্বাসনকেন্দ্র ও আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছাত্রসংগঠনগুলোকে বলব—দেশপ্রেমের পরিচয় দিন, জুলাই অভ্যুত্থানের শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। অতীতে বিভিন্ন সময় ভুল করে মাফ পেলেও এবার কিন্তু আর কোনো ধরনের বেইমানি ক্ষমা করা হবে না।”

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে ২ শিক্ষার্থী নিখোঁজ : উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীর কোনো সন্ধান মিলছে না। গত রোববার সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে বাড়ি থেকে...

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে অতর্কিত বন্দুক হামলা: অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের নিকটবর্তী একটি আবাসিক এলাকায় বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তঃসত্ত্বা এক নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে দেশের কোয়ামাখুথা...

Related Articles

জাতিসংঘে ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড ও ই-হেলথ কার্ডের মতো বিভিন্ন সামাজিক...

নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে হেনস্তা

  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রাথমিক...

শনিবার খোলা থাকবে ব্যাংক

  ২০২৭ সালের হজের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী...

জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুমান ইকরাকে বহিষ্কার

  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেত্রী আঞ্জুমান...

;