Home জাতীয় অপরাধ ময়মনসিংহে ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী
অপরাধ

ময়মনসিংহে ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী

Share
Share

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাড়িতে একা পেয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৮ বছর বয়সী এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হওয়ার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নির্যাতনের শিকার এক তরুণী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, ওই তরুণী ধর্ষণের শিকার হয়েছিলেন।

নান্দাইলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

গত বৃহস্পতিবার নান্দাইল উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা গত শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত ব্যক্তি তাকে উত্ত্যক্ত করতেন। বিভিন্ন সময় তাঁকে প্রলোভন দেখানো ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার দুপুরে ছাত্রীটি বাড়িতে একা ছিল। তার মা তখন নানার বাড়িতে ছিলেন। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ছাত্রীটি বিষয়টি তার মা-বাবাকে জানায়।

চিকিৎসাধীন তরুণীর মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নির্যাতনের শিকার এক তরুণী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় চাচার বিয়ের জন্য কেনাকাটা ও রূপচর্চা করতে পার্লারে যান ওই তরুণী। সেখান থেকে বের হওয়ার পর রাসেল নামের এক ব্যক্তির মোটরসাইকেলে ওঠেন তিনি। কিছুক্ষণ পর পাশের একটি বিলে তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তরুণীর পরিবারের অভিযোগ, তাঁর সাবেক স্বামী আবু বক্করসহ দুই থেকে তিনজন এ ঘটনার সঙ্গে জড়িত। আবু বক্করের সঙ্গে ওই তরুণীর তিন মাস আগে বিবাহবিচ্ছেদ হয়।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে সড়ক দুর্ঘটনা ও বমির কথা উল্লেখ করে তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভেড়ামারা থানার উপপরিদর্শক মইনুল ইসলাম বলেন, ১৭ সেপ্টেম্বর তরুণীর বাবা বাদী হয়ে সাবেক স্বামী আবু বক্কর, রাসেলসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। এজাহারে পূর্বশত্রুতার জেরে মারধরের কথা উল্লেখ করা হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, তরুণীর মা ও নানি জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, তরুণী তাঁদের বলেছেন, তিন থেকে চারজন তাঁকে ধর্ষণ করেছেন। তবে তাঁর বাবা থানায় দেওয়া অভিযোগে পূর্বশত্রুতার জেরে মারধরের কথা উল্লেখ করেছেন। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি

মাসে বেতন পান ১০ হাজার রুপি। অথচ একদিন ব্যাংক হিসাবের ব্যালান্স দেখতে গিয়ে চমকে ওঠেন ভারতের রাজস্থানের ২২ বছর বয়সী যুবক সমীর খান।...

ছাদে সোলার প্যানেল বসালেই কর ছাড়: জ্বালানিমন্ত্রী

জ্বালানি কিনতে গিয়ে বাজেট বরাদ্দ প্রায় শেষের পথে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ পরিস্থিতিতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ...

Related Articles

মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

কুমিল্লার মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার...

নওগাঁয় ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চালকসহ গ্রেপ্তার ৩

নওগাঁর মহাদেবপুরে ব্যবসায়ীর ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পিকআপচালকসহ তিনজনকে...

খুলনায় সিগারেট দেওয়ার ছলে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

খুলনার ডুমুরিয়ায় তরিকুল ইসলাম শেখ (৩৫) নামের এক মাছের ঘের ব্যবসায়ীকে গুলি...

নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি

  সাবেক নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের...

;