Home জাতীয় অপরাধ যেভাবে উদ্ধার করা হলো কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমের মরদেহ
অপরাধ

যেভাবে উদ্ধার করা হলো কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমের মরদেহ

Share
Share

রাহাদুল ইসলাম সুজন, কুবি


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা এলাকার একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তুহিন (১৮) নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা আবদুল কাদের জিলানীর ১৫ বছর বয়সী ভাতিজা শনিবার বেলা ১১টার দিকে সানন্দা গ্রামের একটি বাঁশঝাড়ের কাছে অপ্রতিমের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়।

আবদুল কাদের জিলানী বলেন, কাজের জন্য বাঁশ কাটতে তিনি ভাতিজাকে নিয়ে ওই এলাকায় গিয়েছিলেন। বেলা ১১টার দিকে বাঁশঝাড়ের কাছে গেলে তাঁর ভাতিজা মরদেহটি দেখতে পায়। পরে ভয় পেয়ে তাঁরা সেখান থেকে চলে আসেন।

তিনি বলেন, ‘আমরা ফেসবুক বা ইউটিউব চালাই না। এত কিছু ঘটেছে, সেটিও জানি না। পরে মামুন ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়। তিনি আমাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ম্যাডামের ছেলে হারিয়ে গেছে। তখন আমি তাঁকে বলি, ওইখানে একটা বাচ্চাকে পড়ে থাকতে দেখেছি। পরে মামুন ভাইকে নিয়ে সেখানে যাই। তিনি পুলিশকে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।’

পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। অপ্রতিমের শরীরে আঘাতের চিহ্ন ও রক্তের দাগ দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, পুলিশের একাধিক দল ঘটনাটি তদন্ত করছে। তদন্তে কিছু তথ্য পাওয়া গেছে। একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত থাকবে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘আমরা অনেকটা নিশ্চিত, মোবাইল ফোনের জন্যই এ হত্যার ঘটনা।’ তিনি জানান, অপ্রতিম নিখোঁজ হওয়ার সময়কার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত অপ্রতিমের সঙ্গে থাকা তাঁর মায়ের আইফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকায় পাওয়া যায়। এরপর ফোনটির আর কোনো অবস্থান শনাক্ত করা যায়নি।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পরদিন সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত অপ্রতিম কুমিল্লার বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার একজন ব্যবসায়ী।

ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাজেকে যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৬ পর্যটক

রাঙ্গামাটির সাজেক যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার...

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন সংশোধন এবং প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইনে নাগরিক অধিকার ও জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য...

Related Articles

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ...

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে মিছিল ও শোডাউনের প্রস্তুতির অভিযোগে...

পোরশায় ৬৫ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

পাবনায় শিশুকে ধ’র্ষ’ণে’র পর হ’ত্যা : ক্ষুব্ধ এলাকাবাসীর হা’ম’লা’য় প্রধান আ’সা’মির বাড়িঘর তছনছ

পাবনায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী কামরুন্নাহার কলিকে (১০) ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায়...