Home আন্তর্জাতিক হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার খবর, ‘বড় সিদ্ধান্তের’ ইঙ্গিত ট্রাম্পের
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার খবর, ‘বড় সিদ্ধান্তের’ ইঙ্গিত ট্রাম্পের

Share
Share

ইরান যুদ্ধকে কেন্দ্র করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কয়েক ঘণ্টার ব্যবধানে ওই জলপথে দুটি ট্যাংকারে হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যেই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে কি না, সে বিষয়ে ‘বড় সিদ্ধান্ত’ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ নৌবাহিনীর সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, শুক্রবার ভোরে হরমুজ প্রণালিতে একটি ট্যাংকার প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে একই জলপথে আরেকটি জাহাজে হামলার খবর পাওয়া যায়।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ‘অবৈধভাবে’ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা একটি জাহাজে হামলা চালানো হয়েছে।

এদিকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সরকারকে ‘ধ্বংস’ করতে বড় ধরনের অভিযান চালানোর বিষয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারেন।

পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠকের আগে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, এটি একটি ‘বড় সিদ্ধান্ত’। তাঁর পক্ষ থেকে যেকোনো কিছু ঘটতে পারে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্রের চালানো দুটি হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের উদ্যোগে গঠিত মানবাধিকার বিশেষজ্ঞদের একটি প্যানেল। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলাগুলো যুদ্ধাপরাধের শামিল কি না, তা বিবেচনার মতো ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে।

তবে মানবাধিকার বিশেষজ্ঞদের এই বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: সিবিএস নিউজ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোংলা বন্দর চেয়ারম্যানের সঙ্গে নবনির্বাচিত সিবিএ নেতাদের সাক্ষাৎ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সঙ্গে নবনির্বাচিত সিবিএ নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময়...

বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান...

Related Articles

মসজিদে হারামের বর্তমান ১০ ইমাম, জানুন তাঁদের পরিচয়

পবিত্র মসজিদে হারাম বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও...

মক্কায় হামলাকে ‘গুরুতর অপরাধ’ বললেন মসজিদে নববী ও আল-হারামের ইমাম

সৌদি আরবের মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ (মসজিদুল হারাম) ও মদিনার মসজিদে নববীর...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান হামলা, চরম উত্তেজনা

ইয়েমেনে যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। গত ২৪...

তেহরানে দৌড় প্রতিযোগিতায় হিজাব ছাড়াই অংশ নিলেন বেশ কয়েকজন নারী

ইরানের রাজধানী তেহরানে আয়োজিত একটি ১০ কিলোমিটার সড়ক দৌড় প্রতিযোগিতায় হিজাব ছাড়াই...