Home সাম্প্রতিক জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় মানববন্ধন
সাম্প্রতিক

জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় মানববন্ধন

Share
Share

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট

জীবাশ্ম জ্বালানিভিত্তিক নতুন প্রকল্প বন্ধ এবং রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে মোংলায় মানববন্ধন করেছেন পরিবেশ আন্দোলনকারীরা।

শুক্রবার সকালে মোংলা উপজেলার কানাইনগরে পশুর নদীর তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার ও ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা জীবাশ্ম জ্বালানিভিত্তিক নতুন প্রকল্পের অনুমোদন ও অর্থায়ন বন্ধের দাবি জানান। একই সঙ্গে সুন্দরবন ও উপকূলীয় পরিবেশ রক্ষায় রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি তোলেন তারা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলে জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্প পরিবেশ ও জনজীবনের ওপর বাড়তি চাপ তৈরি করছে। পশুর নদীর দূষণ ও মৎস্যসম্পদের ওপর এর প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।

ধরা’র নেত্রী অসীমা মন্ডল ও বৃষ্টি সরকার, পশুর রিভার ওয়াটারকিপারের সংগঠক রেশমা খাতুন, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের মেহেদী হাসানসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানান। একই সঙ্গে রামপালসহ জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্পগুলো পুনর্বিবেচনা করে পরিবেশবান্ধব জ্বালানি নীতি গ্রহণের আহ্বান জানান তারা।

দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বেলুন থেকে গ্যাস নেওয়ার অভিযোগ, বিপজ্জনক গাড়ি চালানোর দায় স্বীকার স্টার্লিংয়ের

ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড রাহিম স্টার্লিং বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে মঙ্গলবার আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। আদালতকে জানানো হয়েছে, গত মে মাসে মহাসড়কে তাঁর...

গাজায় ভবন ধসে নিহত ২১, ধ্বংসস্তূপে বহু মানুষ

গাজায় একটি আংশিক ক্ষতিগ্রস্ত ভবন ধসে অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে আটজন শিশু। গতকাল রাতে ভবনটি ধসে পড়ার পর ধ্বংসস্তূপের...

Related Articles

নারীসহ ফ্ল্যাটে আটক সাবেক সেই ওসিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

রাজশাহীতে একটি ফ্ল্যাটে এক নারীর সঙ্গে অবস্থানরত পুলিশ পরিদর্শক মাহবুব আলমকে জিজ্ঞাসাবাদের...

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করেছে সরকার

দেশের সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং বিদ্যুৎ সাশ্রয়...

সাপের কামড়ে ওঝার মৃ/ত্যু

ফরিদপুরের সদরপুরে দাঁড়াশ সাপ ভেবে কালাচ ধরতে গিয়ে দংশনের শিকার হয়ে আলমগীর...

শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৯ সেপ্টেম্বর) টানা সাড়ে ৬ ঘণ্টা রাজশাহীর...