Home সাম্প্রতিক রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধ, লোডশেডিং বেড়েছে; আসেননি ভারতীয় প্রকৌশলীরা
সাম্প্রতিক

রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধ, লোডশেডিং বেড়েছে; আসেননি ভারতীয় প্রকৌশলীরা

Share
Share

 

কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট চার দিন ধরে বন্ধ রয়েছে। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি থেকে কমে ৬০০ মেগাওয়াটের নিচে নেমেছে। এর প্রভাবে জাতীয় গ্রিড ও খুলনা অঞ্চলের বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে।

গত রোববার সকালে বয়লার অতিরিক্ত গরম হওয়া ও অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণে ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য অনুযায়ী, বন্ধ ইউনিটটি বর্তমানে ‘কুল ডাউন’ বা ঠান্ডা করার প্রক্রিয়ায় রয়েছে।

ত্রুটি মেরামতের জন্য ভারত থেকে দুইজন বিশেষজ্ঞ প্রকৌশলী আসার কথা থাকলেও বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পর্যন্ত তাঁরা রামপালে এসে পৌঁছাননি। ফলে ইউনিটটি কবে নাগাদ পুনরায় উৎপাদনে ফিরবে, সে বিষয়ে কর্তৃপক্ষ নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান জনসংযোগ কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, ভারতীয় প্রকৌশলীরা পৌঁছালে বয়লারের বাকি মেরামতের কাজ করা হবে। এরই মধ্যে দেশীয় প্রকৌশলীরা প্রাথমিক কাজ শুরু করেছেন। কেন্দ্রটির পূর্ণ উৎপাদন স্বাভাবিক হতে আরও তিন থেকে চার দিন সময় লাগতে পারে বলে তিনি জানান।

এদিকে ২ নম্বর ইউনিট বন্ধ থাকায় খুলনা ও বরিশালসহ ওজোপাডিকোর আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। বুধবার দুপুরে ওজোপাডিকোর আওতাধীন এলাকায় ৮০৭ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ছিল ৬২৯ মেগাওয়াট। ফলে ওই সময়ে ১২৯ মেগাওয়াট লোডশেডিং ছিল।

তীব্র গরমের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকেরা। দ্রুত মেরামতের কাজ শেষ করে রামপালের ২ নম্বর ইউনিটটি পূর্ণ উৎপাদনে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে দেশটির পুলিশ। তাঁদের অবস্থান শনাক্ত করতে সাধারণ...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ওপর কেন ক্ষেপল মোদি সরকার

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টেক্সাসের হিউস্টনে এক যৌথ সমাবেশে ৫০ হাজারের...

Related Articles

এইচএসসিতে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল প্রকাশ ২৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

আদালত চত্বরে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমণি, অশ্লীল গালিগালাজের অভিযোগ

গ্রেপ্তারি পরোয়ানা জারির মাত্র একদিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পরপরই...

;