Home সাম্প্রতিক মুন্সীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্য গ্রেপ্তার
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্য গ্রেপ্তার

Share
Share

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন সড়কে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের আশঙ্কায় রাতভর বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তিনটি হায়েস মাইক্রোবাসসহ সংগঠনটির ৩১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কে অভিযান চালানো হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিপুলসংখ্যক মাস্ক এবং ‘নৌকা মার্কায় ভোট দিন’ লেখা বিভিন্ন প্রচারসামগ্রী উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে বা জেলার অভ্যন্তরের বিভিন্ন সড়কে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলটির সদস্যদের ঝটিকা মিছিলের প্রস্তুতির তথ্য পাওয়া যায়। এরপর মধ্যরাত থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।

রাত আনুমানিক ১টা ২০ মিনিটে সদর থানা পুলিশ প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে একটি হায়েস মাইক্রোবাস থামিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে।

এরপর রাত ১টা ৪৫ মিনিটের দিকে হাতিমারা মোড়ের চেকপোস্টে দ্বিতীয় হায়েস মাইক্রোবাস থামিয়ে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়। একইভাবে রাত আনুমানিক ২টার দিকে শ্রীনগর থানার ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশির সময় তৃতীয় হায়েস মাইক্রোবাস থেকে আরও ১০ জনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া প্রচারসামগ্রী ও তিনটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ৩১ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো জেলায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আলীনগর ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে ইউনিয়ন...

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের তিন সদস্য বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গ, বিশৃঙ্খলা সৃষ্টি, নিয়মবহির্ভূতভাবে একই নামে পৃথক কমিটি গঠন, দীর্ঘদিন মাসিক চাঁদা পরিশোধ না করা এবং ক্লাবের সভায় অনুপস্থিত থাকার অভিযোগে ঝালকাঠির...

Related Articles

রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধ, লোডশেডিং বেড়েছে; আসেননি ভারতীয় প্রকৌশলীরা

  কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট চার...

রাজিবপুরে বিট পুলিশিং সভা, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

  মাদক, জুয়া, অনলাইন ক্যাসিনো, বাল্যবিবাহ ও কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে...

সৌদিতে ক্ষেপণাস্ত্র আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশি যুবকের করুণ মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র আতঙ্কে দ্রুত নামতে গিয়ে সিঁড়ি...

গুলশানে আওয়ামী লীগের বিতর্কিত মিছিলের ৫ দিন পর ওসি দাউদ হোসেনকে প্রত্যাহার

রাজধানীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও...