Home জাতীয় ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে ভেঙে ফেলা হলো
জাতীয়সাম্প্রতিক

ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে ভেঙে ফেলা হলো

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবসংস্কৃত সংগ্রহশালায় প্রদর্শিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি নিয়ে তীব্র বিতর্কের মুখে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) তা খুলে ভেঙে ফেলা হয়েছে।

আজ দুপুরের দিকে সংগ্রহশালায় রক্ষিত ছবিগুলোর মধ্য থেকে জিন্নাহর ছবি নামিয়ে ভাঙচুর করার ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্রে দেখা যায়, এক ব্যক্তি জিন্নাহর ছবির ওপর ক্ষোভ প্রকাশ করে তা ভেঙে টুকরো টুকরো করছেন। তবে ঘটনার সময় ভাঙচুরকারী ওই ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এর আগে গত রবিবার (১৩ সেপ্টেম্বর) ডাকসুর সংগ্রহশালাটি নতুন করে সংস্কার ও গোছানোর পর সর্বসাধারণ ও শিক্ষার্থীদের জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়। সংগ্রহের অংশ হিসেবে সেখানে ১৯৪৮ সালের ঘটনার ঐতিহাসিক কিছু স্থিরচিত্র স্থান পায়। তবে প্রদর্শনীতে স্থান পাওয়া ৩টি ছবির মধ্যে বিশেষ একটি ছবিকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়, যেখানে দেখা যায়—১৯৪৮ সালের ২১ মার্চ তত্কালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দাঁড়িয়ে মুহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিচ্ছেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’।

মুক্তিযুদ্ধের স্মারক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে স্বৈরাচারী সিদ্ধান্তদাতার এ জাতীয় ছবি নিয়ে ঢাবি শিক্ষার্থী এবং সচেতন মহলে গত দুই দিন ধরে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দেয়। তারই একপর্যায়ে আজ এই ভাঙচুর ও ছবি অপসারণের ঘটনা ঘটল।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বামীকে জামিনে মুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতা পলাতক

  ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় স্বামীকে জামিনে মুক্ত করার আশ্বাস দিয়ে এক নারীকে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হযরত আলী...

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

  বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।...

Related Articles

নিউইয়র্ক আইনসভায় নতুন ইতিহাস: প্রথম ফিলিস্তিনি ও হিজাবি নারী সিনেটর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়েছে। নিউইয়র্ক...

আশুগঞ্জ সার কারখানা ক্যাম্পে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আ’ত্ম’হ’ত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় জাহাঙ্গীর আলম (৫২) নামের...

তাহসিফ হত্যা মামলার শুনানি: সাংবাদিকদের এজলাস ছাড়তে বললেন বিচারক

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা...

চুরি হওয়া ২ লাখ ৯২ হাজার ডলারের বিলাসবহুল ঘড়ি কুরিয়ারে ফেরত দিল চোর!

জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯২...

;