Home সাম্প্রতিক রাঙ্গামাটিতে তরুণদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু
সাম্প্রতিক

রাঙ্গামাটিতে তরুণদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

Share
Share

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি

তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে ‘কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬’ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রাঙ্গামাটি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. জুলফিকার রহমান, পিএসসি।

পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষের কল্যাণে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর মূল লক্ষ্য পার্বত্য এলাকার তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

প্রশিক্ষণে মোট ২০ জন তরুণ-তরুণী অংশ নিচ্ছেন। বিশেষভাবে পিছিয়ে পড়া তরুণদের এ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে।

প্রশিক্ষণে কম্পিউটারের মৌলিক ব্যবহার, প্রয়োজনীয় সফটওয়্যার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার, তথ্য অনুসন্ধানসহ দৈনন্দিন জীবনে প্রযুক্তির কার্যকর প্রয়োগ বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জোন কমান্ডার বলেন, শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ একটি এলাকার টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুললে তাদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় সম্পৃক্ত করার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও আর্থ-সামাজিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা জব্দ

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬০ গ্রাম শুকনো গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নওগাঁ সদর থানাধীন...

ডেঙ্গু মোকাবিলায় ৩ মাসব্যাপী অভিযান শুরু, মুন্সীগঞ্জে র‍্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং ‘নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন’—এই দুই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো মুন্সীগঞ্জেও...

Related Articles

কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে ৬ তলা সিঁড়ি বেয়ে হেঁটে উঠলেন প্রধানমন্ত্রী

লিফট প্রস্তুত থাকা সত্ত্বেও সিঁড়ি দিয়ে হেঁটে ছয় তলায় উঠে কৃষি মন্ত্রণালয়...

চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই, গণপিটুনির পর গ্রেপ্তার ২

সাকিব,ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার...

শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, একই দিনে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে...

আইভী হত্যার বিচার দাবিতে মাদারীপুরে সহপাঠীদের বিক্ষোভ

নাজমুল হাসান, মাদারীপুর: মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আইভীকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের...