Home সাম্প্রতিক স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
সাম্প্রতিক

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

Share
Share

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

ভর্তি পরীক্ষা ও শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যে একটি খসড়া নীতিমালা প্রস্তুত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিগগিরই এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর নীতিমালা আকারে জারি করা হবে। আগামী ডিসেম্বরে এই পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

খসড়া নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে তিন বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাতালিকা তৈরি করা হবে। সেই মেধাতালিকা অনুযায়ী বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা।

মাউশির মাধ্যমিক শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভর্তি পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। অর্থাৎ তিন বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের।

এ বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, স্কুলে ভর্তি পরীক্ষা নেওয়ার পদ্ধতি নিয়ে একটি খসড়া নীতিমালা প্রস্তুত করা হয়েছে। তবে এর চূড়ান্ত অনুমোদন দেবে শিক্ষা মন্ত্রণালয়। অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে নীতিমালাটি প্রকাশ করা হবে।

আরটিভি/এসএইচএম

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র

সময়টা সকাল ৮টা ৪৬ মিনিট। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর তখন আর দশটা দিনের মতোই ব্যস্ত। অফিসগামী মানুষের ভিড়, স্কুলে যাওয়ার...

ডিম-মুরগির দাম বাড়তি, মাছেও স্বস্তি নেই রাজধানীর বাজারে

  রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে ডিম ও মুরগির দাম এখনো বাড়তি। এক মাসেরও বেশি সময় ধরে ফার্মের মুরগির ডিম ডজনপ্রতি ১৫০ টাকায়...

Related Articles

বিশ্বে সর্বোচ্চ সরকারি ছুটির দেশ মিয়ানমার, দ্বিতীয় বাংলাদেশ

বিশ্বের দেশগুলোর মধ্যে সরকারি ছুটির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। সবচেয়ে বেশি...

শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না বলে...

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৫০ হাজার ছাড়ালো, মৃত্যু ১৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই...

লেমুর চুরির ঘটনায় এবার যে ব্যাখ্যা দিলো আম্বানির বনতারা কর্তৃপক্ষ

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্ক থেকে দুটি রিং-টেইলড লেমুর চুরির ঘটনায় ভারতের শিল্পপতি...