দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ২৭৬ জনে।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মারা যাওয়া দুজনই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে এবং অন্যজনের বয়স ৫৬ থেকে ৬০ বছরের মধ্যে।
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ময়মনসিংহে ৪৮ জন, খুলনায় ১৯৯ জন, রংপুরে ৪৭ জন, রাজশাহীতে ৭৩ জন এবং বরিশালে ১৪৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫০ হাজার ২৭৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালে ৪৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮ জন এবং সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনায় ২৫ জন, ময়মনসিংহে ১৪ জন, বরিশালে ১২ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে ছয়জন এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।
আরটিভি/টিআর
Leave a comment