Home সাম্প্রতিক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে করা রিট কার্যতালিকায়
সাম্প্রতিক

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে করা রিট কার্যতালিকায়

Share
Share

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে করা রিটটি আজ সোমবার (৭ সেপ্টেম্বর) হাইকোর্টের কার্যতালিকায় রয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রিটটি ৬০ নম্বর ক্রমিকে রয়েছে।

২০২৫ সালের ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।

প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে মো. আল আমিন নামের এক ব্যক্তি রিটটি করেন। রিট আবেদনে তাঁর ঠিকানা মুন্সিগঞ্জের শ্রীনগর উল্লেখ করা হয়েছে।

রিটে ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। একই সঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় প্রজ্ঞাপনটির কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও ব্যবহার করার অধিকার থাকবে—এমন বিধান রেখে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল,...

নিউজিল্যান্ড থেকে উড্ডয়নের পরপরই কোয়ান্টাস বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

ব্রাজিলের সাও পাওলোতে উড্ডয়নের পর ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় জরুরি অবতরণ করেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে...

Related Articles

বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

যুক্তরাষ্ট্রে বিমানে এক যাত্রীকে হামলা ও গালাগালের অভিযোগে সিটের সঙ্গে ডাক্ট টেপ...

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা স্থাবর-অস্থাবর...

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাদের মুক্তির দাবিতে পোস্টারিং, জানে না পুলিশ

নোয়াখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা ও জনপ্রতিনিধিদের...

যুক্তরাষ্ট্রের ওপর আর ভরসা নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি এবং যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তনের আশঙ্কার মধ্যে নিজস্ব সামরিক...