Home জাতীয় লংমার্চের নামে ১ লাখ লিটার জ্বালানি অপচয় করছে বিরোধী দল: খোকসায় প্রতিমন্ত্রী ইশরাক
জাতীয়

লংমার্চের নামে ১ লাখ লিটার জ্বালানি অপচয় করছে বিরোধী দল: খোকসায় প্রতিমন্ত্রী ইশরাক

Share
Share

জ্বালানি সংকটের প্রতিবাদে বিরোধী দলের শুরু করা প্রস্তাবিত লংমার্চকে অযৌক্তিক ও অপচয়মূলক হিসেবে আখ্যায়িত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, দেশজুড়ে চলমান জ্বালানি সংকটের কথা বলে রাজপথে লংমার্চ আয়োজন করলেও এতে অনর্থক প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল পুড়বে, যা কেবল জাতীয় সম্পদের ক্ষতিই করবে না, বরং সাধারণ জনগণের ভোগান্তি বহুগুণ বাড়িয়ে দেবে। রাজপথে বিশৃঙ্খলা না করে গত ছয় মাসে বিরোধী দল হিসেবে নিজেদের সফলতা-ব্যর্থতা পর্যালোচনা করার আহ্বান জানান তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বিরোধী দলের দ্বিতীয়বারের মতো শপথ নেওয়ার কড়া সমালোচনা করে প্রতিমন্ত্রী ইশরাক বলেন, সংবিধান সংশোধনের বৈধ নিয়ম অনুসরণ করেই সরকার সকল প্রশাসনিক ও রাষ্ট্রীয় সংস্কার আনতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু সংবিধানকে তোয়াক্কা না করে যারা বেআইনি ও অবৈধ উপায়ে ‘দ্বিতীয় শপথ’ গ্রহণ করেছেন, আইন বিশেষজ্ঞদের মতে তাদের এই পদক্ষেপের মাধ্যমে প্রথম শপথও কার্যকারিতা হারিয়ে অবৈধ হয়ে পড়েছে। তিনি আরও উল্লেখ করেন, সংবিধান সংশোধন কমিটিতে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানোর পরেও সেখানে সাড়া না দিয়ে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টিকেই প্রাধান্য দিচ্ছে তারা।

খোকসা সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী সকালে খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সফরকালে বিকেলে তিনি এতিম ও হাফেজদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ, বিভিন্ন ইউনিয়নের ক্রীড়া মোদিদের জন্য ক্রীড়া সামগ্রী প্রদান, প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং ওসমানপুর ইউনিয়নের সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মেহেদী আহমেদ রুমী এবং স্থানীয় বিএনপির সিনিয়র নেতারাসহ বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে প্রধান কয়েকটি নদীর পানি

চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামী তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে আগামী পাঁচ দিনে ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গাসহ দেশের...

হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত—দুই ধরনের রোগী মিলিয়ে নতুন করে ১...

Related Articles

স্ত্রী মেরেছেন তাই মদ পান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জে সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নানের অস্বাভাবিক আচরণ ও অসঙ্গতিপূর্ণ...

মিটার বসানোর আগেই ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন মিটার স্থাপনের আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিদ্যুৎ...

সড়কে বাস পার্কিং কেন, পুলিশ বলল, ‘আপনি নাইম্যা বাস সরায়া দ্যান’

রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান পর্যন্ত সড়কের দুই পাশে বাস পার্কিং করে...

হাসপাতালে অসুস্থ বাবার কাছ থেকে দলিলে সইয়ের চেষ্টা, জানা গেল মেয়ের পরিচয়

অসুস্থ ও চিকিৎসাধীন এক বৃদ্ধ বাবার কাছ থেকে হাসপাতালের শয্যায় বসে জমি-সংক্রান্ত...