Home জাতীয় স্ত্রী মেরেছেন তাই মদ পান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার
জাতীয়সাম্প্রতিক

স্ত্রী মেরেছেন তাই মদ পান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার

Share
Share

নারায়ণগঞ্জে সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নানের অস্বাভাবিক আচরণ ও অসঙ্গতিপূর্ণ কথাবাত্রার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর পরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে নারায়ণগঞ্জ সদর নৌ থানা থেকে ক্লোজড করা হয়েছে। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানা সংলগ্ন সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ফুটেজে দেখা যায়, ওই পুলিশ কর্মকর্তা সাধারণ পোশাক পরা অবস্থায় খেয়াঘাট এলাকায় অস্বাভাবিক আচরণ করছেন। তিনি কখনো মাটিতে বসে গান গাইছেন, কখনো বা নাচছেন এবং কিছুক্ষণ পরপর বিলাপ করে কাঁদছেন। তার এমন অসংলগ্ন অঙ্গভঙ্গি দেখে স্থানীয় পথচারী ও উৎসুক জনতা সেখানে ভিড় জমান।

উপস্থিত জনতা তার এই পরিস্থিতির কারণ জানতে চাইলে এসআই আব্দুল মান্নান প্রকাশ্যে দাবি করেন, পারিবারিক কলহের জেরে তার স্ত্রী তাকে মারধর করেছেন। মনের দুঃখে ও ক্ষোভে তিনি অনিয়ন্ত্রিতভাবে মদ পান করেছেন বলেও সেখানে সরাসরি স্বীকার করেন। তবে ঘটনার পরদিন শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় থানা প্রশাসন ও নৌ পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা জানান, তিনি পারিবারিক কারণে দীর্ঘদিন ধরে কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন এবং তার চিকিৎসাসংক্রান্ত তথ্য ও কাগজপত্র যাচাই করা হচ্ছে।

নৌ পুলিশের সদর থানা থেকে জানানো হয়েছে, ভিডিওটি পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার পরই ওই এসআই-এর বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় এবং তাকে প্রত্যাহার করা হয়। পুরো ঘটনাটির প্রকৃত কারণ ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়গুলো খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে প্রধান কয়েকটি নদীর পানি

চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামী তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে আগামী পাঁচ দিনে ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গাসহ দেশের...

হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত—দুই ধরনের রোগী মিলিয়ে নতুন করে ১...

Related Articles

লংমার্চের নামে ১ লাখ লিটার জ্বালানি অপচয় করছে বিরোধী দল: খোকসায় প্রতিমন্ত্রী ইশরাক

জ্বালানি সংকটের প্রতিবাদে বিরোধী দলের শুরু করা প্রস্তাবিত লংমার্চকে অযৌক্তিক ও অপচয়মূলক...

গ্রিসে যুদ্ধবিমান বিধ্বস্ত: আগুনে পুড়ে ২ পাইলটের মৃত্যু

গ্রিসে এক জমকালো এয়ার শো চলাকালে আকস্মিকভাবে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভেতরের...

মাদক চোরাচালান তদন্তে আগুয়েরোর নাম

আন্তর্জাতিক মাদক চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগে আর্জেন্টিনায় চলমান এক তদন্তে সাবেক...

সিডনিতে একই ফ্রেমে তাসকিন-শাবনূর, ঘটনা কী

সিডনিতে একই ফ্রেমে দেখা গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ...