Home সাম্প্রতিক ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে’
সাম্প্রতিক

‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে’

Share
Share

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে আলোচনা চলছে। ভারতের সঙ্গে নানা বিষয়ে সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত।

জ্বালানি খাতের বিষয়ে হুমায়ুন কবির বলেন, এই খাতে কীভাবে দুর্নীতি হয়েছে, তা দেখলেই বোঝা যাবে। তবে প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

মক্কা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়। অনেক দেশই বর্তমানে একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। জাতীয় স্বার্থ বিবেচনায় যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানে যাবে।

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বোয়িং কিনতে হবে—এমন কোনো চাপ নেই। চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বোয়িং কেনা হবে।

মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ আমলে কার্যক্রম নিষিদ্ধ সিন্ডিকেটের কারণে শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার ওই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এখন ধাপে ধাপে শ্রমশক্তি রপ্তানি করা হবে।

এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসপাতালে অসুস্থ বাবার কাছ থেকে দলিলে সইয়ের চেষ্টা, জানা গেল মেয়ের পরিচয়

অসুস্থ ও চিকিৎসাধীন এক বৃদ্ধ বাবার কাছ থেকে হাসপাতালের শয্যায় বসে জমি-সংক্রান্ত একটি দলিলে স্বাক্ষর বা টিপসই নেওয়ার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে...

মাদারীপুরে শিশুকে রক্ষা করতে গিয়ে পুলিশের পিকআপ খাদে, নিহত ১

মাদারীপুরে মারামারির মামলার চার আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে পুলিশের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এতে আব্দুস সালাম...

Related Articles

গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

নুর মোহাম্মদ,গোমস্তাপুর  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা...

জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আগামী তিন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। তবে এ...

লংমার্চে জ্বালানির ব্যবহার শুধুই অপচয়: ডিএসসিসি প্রশাসক

গ্যাস ও বিদ্যুতের দাবিতে লংমার্চ করে লাভ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা...