আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ হলেও শুধু উৎপাদন ব্যয়ের ভিত্তিতে পুরো প্রকল্পের মূল্যায়ন করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তাঁর মতে, বর্জ্য ব্যবস্থাপনার ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি কমানোর সুফলও হিসাবের মধ্যে রাখতে হবে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে আমিনবাজারের প্রকল্পের ব্যয় নিয়ে সমালোচনার বিষয়ে নুরুল হক নুর বলেন, আমিনবাজার থেকে ৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ হচ্ছে—এ নিয়ে অনেকে নানা মন্তব্য করছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যম উন্মুক্ত হওয়ায় যে কেউ মতামত দিতে পারেন। কোনো বিষয়ে মন্তব্য করার আগে গুগল, ইউটিউব বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নিয়ে কিছুটা গবেষণা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বেশি হলেও এর বহুমুখী সুফল রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্জ্য থেকে সৃষ্ট বায়ুদূষণ মানবদেহের মারাত্মক ক্ষতি করে, যার আর্থিক ক্ষতিও অনেক বেশি। সেই ক্ষতি কমিয়ে বর্জ্যকে বিদ্যুতে রূপান্তর করা ইতিবাচক অর্জন।
তিনি আরও বলেন, ‘খরচ যেমন আছে, তেমনি পরিবেশগত ও স্বাস্থ্যগত বড় উপকারিতাও রয়েছে।’
নুরুল হক নুর বলেন, বিগত সরকারের আমলে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে লুটপাট ও ক্যাপাসিটি চার্জের যে সংস্কৃতি ছিল, আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের সঙ্গে তার কোনো তুলনা চলে না।
এর আগে প্রতিমন্ত্রী পটুয়াখালী ইপিজেড প্রকল্পের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
হিমবাহ ধস ও অতিবর্ষণে নেপালে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। এ ছাড়া এখনও অন্তত ২ হাজার ৪৯৮ জন...
ByDesk ReportAugust 30, 2026১৯৯০-এর দশকের ভয়াবহ বসনিয়া যুদ্ধে ৮ হাজারের বেশি বসনীয় মুসলিম হত্যায় দণ্ডিত যুদ্ধাপরাধী ও সাবেক সামরিক কমান্ডার রাৎকো ম্লাদিচকে সর্বোচ্চ রাষ্ট্রীয় ও সামরিক...
ByDesk ReportAugust 30, 2026‘স্যার, স্যার, স্যার…’। একবার-দুবার নয়, টানা তিন মিনিটে ৮১ বার। অর্থাৎ গড়ে...
ByDesk ReportAugust 31, 2026হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র্যাম্পে ওঠার সময় দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর...
ByDesk ReportAugust 31, 2026‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’—মৃত্যুর আগে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এভাবেই...
ByDesk ReportAugust 31, 2026ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ...
ByDesk ReportAugust 31, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment