Home জাতীয় দুর্ঘটনা বিকেলে পাত্রী দেখা, রাতেই সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
দুর্ঘটনা

বিকেলে পাত্রী দেখা, রাতেই সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Share
Share

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার কয়েক ঘণ্টার মধ্যে সড়ক দুর্ঘটনায় অপু দাশ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাতে রাউজানের কাপ্তাই সড়কের পাহাড়তলী ইউনিয়নের ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অপু দাশ রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের উত্তর সাবেক রাঙ্গুনিয়া গ্রামের রাস বিহারি ধামের পাশের বাঘার বাড়ির প্রয়াত বাদল দাশের ছেলে। তিনি রাউজানের পাহাড়তলী চৌমুহনী এলাকার দি বিসিসিইউএল জেনারেল হাসপাতালে মার্কেটিং কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রাউজানের বাগোয়ান এলাকার গঙ্গা মন্দিরে অপুর জন্য পাত্রী দেখা হয়। এ সময় দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে প্রাথমিক কথাবার্তাও হয়। পরে অপু কর্মস্থলে গিয়ে দায়িত্ব পালন করেন। রাত আটটার দিকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

স্থানীয় সূত্রের ভাষ্য, কাপ্তাই সড়কের পাহাড়তলী ইউনিয়নের ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজসংলগ্ন কাতালপীর শাহ দরগাহ এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কার পেছন থেকে তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে অপু সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

সহকর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

অপুর প্রতিবেশী শিবু চক্রবর্তী বলেন, শুক্রবার বিকেলে অপুর জন্য পাত্রী দেখা হয়েছিল। বিয়ের বিষয়ে দুই পরিবারের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস চলছিল। কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।

দি বিসিসিইউএল জেনারেল হাসপাতালের পরিচালক (মার্কেটিং) মৃণাল কান্তি বড়ুয়া বলেন, অপু অত্যন্ত বিশ্বস্ত ও পরিশ্রমী কর্মকর্তা ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে হাসপাতালের সবাই শোকাহত।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, অপুর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি...

Related Articles

চাকরির প্রলোভনে রাশিয়ায় পাঠিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথমদিনেই ১৭ বাংলাদেশির মৃত্যু

চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের...

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায়...

ঢাবিতে প্রাইভেট কারের ধাক্কায় পাঁচ শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ও মল চত্বর-সংলগ্ন গেটের সামনে প্রাইভেট...

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

  রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি...

;