Home সাম্প্রতিক ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু
সাম্প্রতিক

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

Share
Share

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের তদারকি ও সমন্বয় বাড়াতে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার। এর মধ্যে ঢাকা জেলার দায়িত্ব পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণসহ জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন। পাশাপাশি জেলার সার্বিক সরকারি কার্যক্রমও তাঁরা পর্যবেক্ষণ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্নীতি নির্মূল করা সরকারের অন্যতম অগ্রাধিকার। মাঠপর্যায়ে এসব কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন এবং তদারকি ও সমন্বয় জোরদার করতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের মধ্যে জেলার দায়িত্ব বণ্টন করা হয়েছে।

সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য। তাঁকে রাজধানী ঢাকার দায়িত্ব দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও কারাবাসের কারণে দীর্ঘ সাত মাস অভিনয়জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন ছোটপর্দার...

পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি

সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া আবাসিক এলাকায় অবস্থিত একটি বসতঘরের পারিবারিক মন্দিরের তালা ভেঙে প্রায় দেড়শ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুটি অমূল্য বিগ্রহসহ স্বর্ণালংকার ও...

Related Articles

‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না।...

ফ্যামিলি কার্ড পেতে যা করতে হবে, সিলেটে শুরু হলো তথ্য সংগ্রহ

সিলেট নগরীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। শুক্রবার...

বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্ষোভে অংশ...

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...

;