Home জাতীয় অপরাধ ৬ মামলার পর ফের ৫০ পিস ইয়াবাসহ ডিবির খাঁচায় মোস্তাক
অপরাধ

৬ মামলার পর ফের ৫০ পিস ইয়াবাসহ ডিবির খাঁচায় মোস্তাক

Share
Share

মুন্সীগঞ্জে ৫০টি ইয়াবা বড়িসহ মোস্তাক আহম্মদ মহসিন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে এর আগে বিভিন্ন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার এলাকার একটি টাইলসের দোকানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশে মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চলছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) ইয়াকুব হোসেনের নেতৃত্বে একটি দল পঞ্চসার এলাকার স্থানীয় আল আমিনের টাইলসের দোকানের সামনে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোস্তাককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মোস্তাক আহম্মদ মহসিন মুন্সীগঞ্জ সদর থানার নতুনগাঁও এলাকার মৃত সফর আলীর ছেলে। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় আগে ছয়টি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত।

জেলা পুলিশের মিডিয়া সেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

  রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।...

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড, ভস্মীভূত সাড়ে ৭ লাখ ব্যারেল তেল

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনে আঘাত লেগে অপরিশোধিত তেলবাহী একটি বিশালাকার ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

Related Articles

গাঁজাসহ আটক, ছাত্রদলের সম্পাদককে বহিষ্কার

নেত্রকোনার মদনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক হওয়ার পর আব্দুল বারী হীরাকে...

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পলাশ হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার...

সিদ্ধিরগঞ্জে গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত

  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে সাহেব আলী ওরফে ডাকাত সাহেব (৫০) নিহত হয়েছেন।...

তাজমিন হত্যা: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার থেকে...

;