Home জাতীয় অপরাধ ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
অপরাধ

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Share
Share

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পলাশ হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেলে তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার পলাশ হোসেন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গাবলা গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ শহরের একটি চক্ষু হাসপাতালে কর্মরত বলে জানা গেছে।

ঝিনাইদহ সদর থানায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক সম্মতিতে ওই নারীর সঙ্গে পলাশের বিয়ে হয়। প্রায় ছয় বছর সংসার করার পর চলতি বছরের ২১ ফেব্রুয়ারি পলাশ তাঁকে তালাকের নোটিশ পাঠান। তাঁদের দুই বছর তিন মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

এজাহারে ওই নারী অভিযোগ করেন, মেয়ের সঙ্গে দেখা করার কথা বলে পলাশ প্রায়ই ঝিনাইদহ শহরের পাগলাকানায় বেকাব্রিজসংলগ্ন একটি ভাড়া বাসায় যেতেন। সেখানে তিনি তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করতেন।

এজাহারে আরও বলা হয়, গত ১১ অক্টোবর রাত আটটার দিকে ওই নারী তাঁর শিশুকন্যাকে নিয়ে ঘরে অবস্থান করছিলেন। এ সময় পলাশ কৌশলে সেখানে প্রবেশ করে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই পলাশ ঘটনাস্থল থেকে চলে যান।

পরে ওই নারী তাঁর অভিভাবক ও স্বজনদের নিয়ে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করা হয়। পরে পুলিশ পলাশকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিল্লিতে বিক্ষোভে যাওয়ার আগেই বিমানে আটক সিজেপি প্রতিষ্ঠাতা

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই বিমান থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি)...

দিল্লিতে ধর্না থেকে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, আটক কয়েক সাংসদও

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্নায়...

Related Articles

সিদ্ধিরগঞ্জে গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত

  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে সাহেব আলী ওরফে ডাকাত সাহেব (৫০) নিহত হয়েছেন।...

তাজমিন হত্যা: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার থেকে...

তাজমিন হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলার প্রধান আসামি সুমনকে...

সিসিটিভি ফুটেজ, মৃত্যুর আগে কী ঘটেছিল তাজমিনের সঙ্গে

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫)...

;