Home জাতীয় জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিচ্ছে রামপাল কেন্দ্র
জাতীয়

জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিচ্ছে রামপাল কেন্দ্র

Share
Share

রবি ডাকুয়া, বাগেরহাট 


দেশে জ্বালানি সংকট ও লোডশেডিংয়ের মধ্যে বাগেরহাটের রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ২৫ দিনে কেন্দ্রটি প্রায় ৬৪ কোটি ৩৬ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে।

১ হাজার ৩২০ মেগাওয়াট স্থাপিত ক্ষমতার কেন্দ্রটি ওই সময়ে গড়ে ১ হাজার ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেছে। এর আগে জুন মাসে কেন্দ্রটি ৮২ কোটি ৭৩ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে। ওই মাসে গড়ে উৎপাদন ছিল প্রায় ১ হাজার ১৪৯ মেগাওয়াট।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ধারাবাহিকভাবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ফলে জাতীয় গ্রিডের ওপর চাপ কিছুটা কমাতে সহায়তা করছে কেন্দ্রটি। তবে উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানি সরবরাহ ও কেন্দ্রটির কারিগরি সক্ষমতা ধরে রাখা গুরুত্বপূর্ণ।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপব্যবস্থাপক খান নোমান শিবলী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে কেন্দ্রের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পরিবেশ সুরক্ষাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

কেন্দ্রটির মহাব্যবস্থাপক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, বর্তমানে বাংলাদেশি প্রকৌশলীদের হাতেই মূলত কেন্দ্রটির পরিচালন কার্যক্রম চলছে। এর আগে ভারতীয় প্রকৌশলীদের কাছ থেকে পাওয়া প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে দেশীয় প্রকৌশলীরা এখন অপারেশনাল দায়িত্ব পালন করছেন। ভারতীয় প্রকৌশলীরা বর্তমানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী বলেন, জাতীয় গ্রিডের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার চেষ্টা করা হবে। একই সঙ্গে পরিবেশগত মানদণ্ড বজায় রেখে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কারিগরি সক্ষমতা নিশ্চিত করা গেলে রামপাল কেন্দ্র থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এতে জাতীয় গ্রিডের চাপ মোকাবিলায় কেন্দ্রটি আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

  রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।...

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড, ভস্মীভূত সাড়ে ৭ লাখ ব্যারেল তেল

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনে আঘাত লেগে অপরিশোধিত তেলবাহী একটি বিশালাকার ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

Related Articles

পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলে...

‘চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, ভারতের বিরোধিতা করায় আমাকে বহিষ্কার করল ছাত্রদল’

ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে তাঁকে...

চাকরির প্রলোভনে রাশিয়ায় পাঠিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথমদিনেই ১৭ বাংলাদেশির মৃত্যু

চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের...

জবিতে পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে গরু ভোজের ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৫...

;