তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় সোমবার (২৪ আগস্ট) রাজ্য বিধানসভায় নারীদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা দিয়েছেন।
‘অন্নপূর্ণি সুপার সিক্স’ প্রকল্পের আওতায় বছরে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডারের পুরো খরচ সরকার বহন করবে। আগামী বছরের পঙ্গল উৎসব থেকে এ সুবিধা চালু হবে। প্রায় ১ কোটি ৩০ লাখ পরিবার এ প্রকল্পের আওতায় আসবে। এতে বছরে ৪ হাজার কোটি রুপির বেশি ব্যয় হতে পারে।
বার্ষিক আয় আড়াই লাখ রুপির মধ্যে থাকা পরিবার, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার এবং প্রতিবন্ধী সদস্য থাকা পরিবারগুলো এ সুবিধা পাবেন। সুবিধাভোগীরা প্রথমে সিলিন্ডার কিনবেন, পরে প্রমাণপত্র জমা দিলে টাকা সরাসরি ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হবে।
নারীদের গণপরিবহণ সুবিধাও বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিজয়। আগামী ২ অক্টোবর থেকে দ্রুতগামী ও বিলাসবহুল বাসসহ বিভিন্ন শ্রেণির সরকারি বাসে নারীরা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। এ ক্ষেত্রে যাতায়াতের কোনো সীমাও থাকবে না।
এ ছাড়া চেন্নাইয়ের দ্বিতীয় বিমানবন্দর হিসেবে পরন্দুরে নেওয়া প্রকল্পটি বাতিলের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, প্রকল্পটি বাস্তবায়ন হলে বিপুল কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি কৃষক ও স্থানীয়দের জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ত।
চেন্নাইয়ে নতুন বিমানবন্দরের প্রয়োজনীয়তা স্বীকার করে কৃষিজমি ও বসতবাড়ির ক্ষতি কম হয়—এমন বিকল্প স্থান খোঁজার কথা জানিয়েছেন তিনি।
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য নদীর মোহনা চাঁদপুর...
ByDesk ReportAugust 25, 2026দেশে গ্যাসের সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, গ্যাসের কার্গো সরবরাহে...
ByDesk ReportAugust 25, 2026শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান...
ByDesk ReportAugust 25, 2026ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আওতা বাড়িয়ে চীনা কোম্পানিগুলোকে অন্তর্ভুক্ত করা হলে...
ByDesk ReportAugust 25, 2026সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি মাদককে সমাজের প্রধান ক্যানসার ও বিভিন্ন অপরাধের অন্যতম মূল...
ByDesk ReportAugust 25, 2026রংপুর নগরীতে নিজ বাড়িতে নিহত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী...
ByDesk ReportAugust 25, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment