রংপুর নগরের মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। নিহতদের মুখের কাছে পাওয়া তরল পদার্থ কোনো রাসায়নিকের কারণে নয়, বরং মরদেহ পচনের স্বাভাবিক প্রক্রিয়ায় মুখের রং ও চেহারায় পরিবর্তনের কারণে হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) বেলা ২টা ৪০ মিনিটে ময়নাতদন্তকারী চিকিৎসক ও রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক বাবলু কুমার বিশ্বাস এ তথ্য জানান।
তিনি বলেন, মরদেহ পচতে শুরু করলে শরীরের বিভিন্ন অংশ কালচে হয়ে যেতে পারে। রক্ত ও শরীরের টিস্যু পচনের স্বাভাবিক প্রক্রিয়ায় মুখের রং পরিবর্তন হয়ে কালচে দেখাতে পারে। মরদেহে কোনো ধরনের কেমিক্যাল বার্নের চিহ্ন পাওয়া যায়নি।
হত্যার ধরন সম্পর্কে বাবলু কুমার বিশ্বাস বলেন, চারজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ধস্তাধস্তির কারণে শরীরের বিভিন্ন স্থানে সামান্য আঘাতের চিহ্ন থাকতে পারে। তবে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এর আগে মরদেহ উদ্ধারের পর পুলিশ তাদের মুখের কাছে তরল পদার্থ দেখতে পায়। মুখগুলো বীভৎস দেখানোর কারণে কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়। বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তকারী চিকিৎসককে জানানো হয়েছিল।
নিহত চারজন হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রিয়ম ও মেয়ে আগামী। শনিবার রাতে নগরের মাছুয়াপাড়ার বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজনেরা জানান, বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল না। শনিবার বাড়িতে গিয়ে চারজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ওই রাতেই নগরের দখিগঞ্জ শ্মশানে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়।
এ ঘটনায় শনিবার রাতে প্রতিবেশী সিদ্ধার্থ দাস (২৩) ও মুগ্ধ দাসকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে রংপুর চিফ মেট্রোপলিটন আদালত-২-এ তাঁদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
রোববার রংপুর কোতোয়ালি থানায় নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী হত্যা মামলা করেন। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি; অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার থেকে রংপুর জেলা স্কুল, কারমাইকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা বিক্ষোভ করছেন।
সূত্র: আজকের পত্রিকা
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য নদীর মোহনা চাঁদপুর...
ByDesk ReportAugust 25, 2026দেশে গ্যাসের সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, গ্যাসের কার্গো সরবরাহে...
ByDesk ReportAugust 25, 2026শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান...
ByDesk ReportAugust 25, 2026ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আওতা বাড়িয়ে চীনা কোম্পানিগুলোকে অন্তর্ভুক্ত করা হলে...
ByDesk ReportAugust 25, 2026সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি মাদককে সমাজের প্রধান ক্যানসার ও বিভিন্ন অপরাধের অন্যতম মূল...
ByDesk ReportAugust 25, 2026রংপুর নগরীতে নিজ বাড়িতে নিহত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী...
ByDesk ReportAugust 25, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment