Home জাতীয় অপরাধ  কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার, মোটরসাইকেল জব্দ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

 কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

Share
Share

নওগাঁ প্রতিনিধি


নওগাঁ সরকারি কলেজের এক মাস্টার্সের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় হয়রানিতে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে ওই ছাত্রী টিউশনের উদ্দেশ্যে মেস থেকে বের হন। এসময় এটিম মাঠের গলিপথ দিয়ে জনৈক ইমরুল কায়েসের বাসার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত ব্যক্তি তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

ঘটনার কয়েকদিন পর ভুক্তভোগী ছাত্রী নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার দ্রুত আসামিকে শনাক্ত ও গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁকে নির্দেশ দেন।

এরপর ডিবি পুলিশের একটি দল টানা পাঁচ দিন তথ্যপ্রযুক্তি ও এআই ক্যামেরার ডাটা বিশ্লেষণ করে অভিযুক্ত ব্যক্তি ও তার ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে। পরে নওগাঁ ও বগুড়া জেলার আদমদীঘি এলাকায় অভিযান চালিয়ে শান্তাহার থেকে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফুয়াদ বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার জনকলোনি এলাকার নজরুল ইসলামের ছেলে। অভিযানে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। পরবর্তীতে অভিযোগকারী ও গ্রেফতার ব্যক্তির শনাক্তকরণ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার বলেন, “সড়কে বা যেকোনো স্থানে নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা অথবা যৌন হয়রানি জেলা পুলিশ কঠোরভাবে আইন অনুযায়ী দমন করবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে...

ময়মনসিংহে ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছেন পোশাকশ্রমিকেরা

বাজারদরের চেয়ে কম দামে চাল কিনতে বিশেষ খোলাবাজারে বিক্রির (ওএমএস) কর্মসূচির আওতায় এসেছেন ময়মনসিংহের ভালুকার পোশাকশ্রমিকেরা। এ কর্মসূচির আওতায় তাঁরা প্রতি কেজি চাল...

Related Articles

আজহারির মাহফিল ঘিরে পুলিশের কড়া নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই...

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ...

ঢাবি শিক্ষার্থী ও তাঁর মাকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও তাঁর মায়ের সঙ্গে বাসের কর্মীদের...

;