ভারতের মধ্যপ্রদেশের ছাতারপুরে বেগুন ভর্তা ও রুটি খাওয়ার পর তিন বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁদের শেষকৃত্য সম্পন্ন হলেও মৃত্যুর কারণ জানতে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
রোববার (২৩ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃত্যুর আগের রাতে তিন বোন বেগুন ভর্তা ও রুটি খেয়েছিল। তবে ওই খাবারের সঙ্গে তাঁদের মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা। নিহত তিন বোন হলো—সাত বছর বয়সী পুনম, তিন বছর বয়সী মনীষা ও নয় মাস বয়সী চাহাত।
পুলিশ জানতে পারে, পরিবারের সদস্যরা পুলিশকে না জানিয়ে এবং ময়নাতদন্ত ছাড়াই তিন শিশুর মরদেহ দাফন করেছেন। পরে স্থানীয় পুলিশ ও চিকিৎসকদের একটি দল গ্রামে গিয়ে দাফনের স্থান পরিদর্শন করে।
ছাতারপুরের প্রধান স্বাস্থ্য ও চিকিৎসা কর্মকর্তা আরপি গুপ্তা জানান, বিষয়টি জানতে পেরে তিনি একটি দল নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ, রাজস্ব বিভাগ ও ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির দলকেও ঘটনাটি জানানো হয়েছে।
তিনি বলেন, তিন বোনের মৃত্যুর পরিস্থিতি ও সঠিক কারণ জানতে বিভিন্ন দল কাজ করছে।
কর্মকর্তারা পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন। তিন বোন অসুস্থ হওয়ার আগে ও পরে কী ঘটেছিল, সেই ঘটনাক্রমও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র: আরটিভি
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবা ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের টাকা বহনকারী একটি গাড়ি থেকে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে...
ByDesk ReportOctober 9, 2026বিয়ের বরযাত্রায় গাড়ি, মাইক্রোবাস কিংবা ঘোড়ার গাড়ি—এমন দৃশ্যই পরিচিত। কেউ কেউ আবার হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান। তবে সব চেনা রীতিকে পেছনে ফেলে...
ByDesk ReportOctober 9, 2026ভারতের দিল্লিতে চলমান ছাত্র-জনতার আন্দোলনে দমন-পীড়ন বন্ধ ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে...
ByDesk ReportOctober 11, 2026আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব...
ByDesk ReportOctober 11, 2026কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় তার কথিত প্রেমিক রাজুকে...
ByDesk ReportOctober 11, 2026ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ...
ByDesk ReportOctober 11, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment