Home আঞ্চলিক কলকাতায় অগ্নিকাণ্ড: নিহত সাংবাদিক দেবাশীষকে ছেলেসহ সৎকার, স্ত্রী-শ্বশুরকে দাফন
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনাসাম্প্রতিক

কলকাতায় অগ্নিকাণ্ড: নিহত সাংবাদিক দেবাশীষকে ছেলেসহ সৎকার, স্ত্রী-শ্বশুরকে দাফন

Share
Share

ভারতের কলকাতার একটি হোটেলে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার বিশিষ্ট সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজনের মরদেহের দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শনিবার (২২ আগস্ট) গভীর রাতে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও অশ্রুসজল ভালোবাসায় তাঁদের শেষ বিদায় জানান স্বজন, সতীর্থ ও সর্বস্তরের মানুষ।

ধর্মীয় ভিন্নতার কারণে পরিবারের চার সদস্যের শেষকৃত্য আলাদা স্থানে সম্পন্ন করা হয়। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সাংবাদিক দেবাশীষ দত্ত এবং তাঁর সাড়ে তিন বছরের শিশুপুত্র শর্ণশীষ দত্তের মরদেহ কুষ্টিয়া মহাশ্মশানে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী সমাধিস্থ করা হয়। অন্যদিকে, রাত আড়াইটায় জানাজা শেষে সাড়ে ৩টার দিকে শহরের পৌর কবরস্থানে সমাহিত করা হয় দেবাশীষের স্ত্রী আফসানা শারমিন মনীষা ও শ্বশুর আকরাম হোসেনের মরদেহ।

এর আগে শনিবার বিকেলে যশোরের বেনাপোল স্থলবন্দরে মরদেহগুলো গ্রহণ করেন নিহতদের সতীর্থ সাংবাদিকেরা। রাত সাড়ে ১০টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় দেবাশীষের বাসভবনে পৌঁছালে সেখানে হাজারো মানুষের ঢল নামে। প্রিয়জনদের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা, যা দেখে অশ্রুসসংবরণ করতে পারেননি উপস্থিত কেউই। কুষ্টিয়া প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নিহতদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট স্ত্রীর চিকিৎসার উদ্দেশ্যে পরিবার নিয়ে ভারতে যান দেবাশীষ দত্ত। তামিলনাড়ুর বেঙ্গালুরুতে চিকিৎসা শেষে দেশে ফেরার পথে কেনাকাটার জন্য তাঁরা কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে অবস্থান করছিলেন। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই হোটেলে আচমকা ছড়িয়ে পড়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে একই পরিবারের এই চারজন করুণভাবে প্রাণ হারান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভাগনের লাশ খাটের নিচে, বোনকে ফেলে রাখে সিঁড়িতে’: শিক্ষক পরিবারের চার সদস্যকে হত্যার নির্মম বর্ণনা

রংপুর নগরীর মাসুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় উঠে এসেছে হৃদয়বিদারক তথ্য। পরিবারের চার সদস্যের...

কলকাতায় অগ্নিকাণ্ড: নিহত সাংবাদিক দেবাশীষকে ছেলেসহ সৎকার, স্ত্রী-শ্বশুরকে দাফন

ভারতের কলকাতার একটি হোটেলে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার বিশিষ্ট সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজনের মরদেহের দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে।...

Related Articles

নৈয়ায়িকের ২০তম আন্তঃডিসিপ্লিন বিতর্কে চ্যাম্পিয়ন কেমিস্ট্রি

খুবি প্রতিনিধি ‘মতের স্বাধীনতা, ভাষায় দায়বদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত...

রংপুরে চার হ’ত্যা : আসামি ও পুলিশ কর্মকর্তার গায়ের একই শার্ট নিয়ে উঠছে প্রশ্ন

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার...

দুপুরে নিখোঁজ: ভোরে পুকুরে ভাসল দুই শিশুর মরদেহ

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামের...

পঙ্গু ফিলিস্তিনি বৃদ্ধকে মারধর, দুই ইসরায়েলি তরুণ আটক

অধিকৃত পশ্চিম তীরে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা ৬০ বছর বয়সী এক...