Home সাম্প্রতিক প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
সাম্প্রতিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

Share
Share

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর দুইটার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিশিষ্ট অতিথির সংবর্ধনা অনুষ্ঠানের মহড়ার কারণে শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না।

তবে তারেক রহমানের ভারত সফর নিয়ে এখন পর্যন্ত ঢাকা বা নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। এর মধ্যেই বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় ভারতের রাষ্ট্রপতি ভবন।

পরে বেলা তিনটার দিকে রাষ্ট্রপতি দপ্তর থেকে নতুন একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে ২১ আগস্ট প্রকাশিত ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামের সংবাদ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়।

ভারতে রাষ্ট্রীয় সফরে যাওয়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ নেতাদের সম্মান জানাতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সামরিক ও কূটনৈতিক আয়োজন করা হয়। এর মধ্যে থাকে তিন বাহিনীর সমন্বয়ে গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং আনুষ্ঠানিক পরিচয় পর্ব।

সাধারণত মূল অনুষ্ঠানের আগের দিন এর পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয়। সফররত শীর্ষ নেতার সম্মানে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজেরও আয়োজন করা হয়ে থাকে।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাম্পের ‘সবচেয়ে কঠোর’ নিষেধাজ্ঞা, ইরানের পাল্টা হুঁশিয়ারি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অর্থনৈতিক নিষেধাজ্ঞাও ব্যর্থ হতে বাধ্য। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ...

৬৪ রানে অলআউট বাংলাদেশ, বোলারদের দারুণ লড়াইয়ে অস্ট্রেলিয়াও চাপে

৬৪ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর কাজটা কঠিনই ছিল। ব্যাটারদের ব্যর্থতার পর দলের সব আশা এখন বোলারদের ঘিরে। সেই দায়িত্ব বেশ...

Related Articles

আমি বাংলাদেশের ইতিহাসের প্রথম মুখ খারাপ প্রধানমন্ত্রী হবো: মেঘনা আলম

আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম বলেছেন, ভবিষ্যতে প্রধানমন্ত্রী হলে তিনি বাংলাদেশের...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার ওপর...

ইমরান খান ইস্যুতে প্রধানমন্ত্রীকে ২১ অধিনায়কের চিঠি, কী সেই তিন দফা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেটার ইমরান খানের সুচিকিৎসা এবং তাঁর প্রতি...

সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড ও ব্যর্থতার চিত্র তুলে ধরতে জরুরি...